• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
শেরপুরে মোবাইল কোর্টের অভিযানে, দালাল আটক, ৩১৩ কেজি পলিথিন জব্দ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালকে ঢেলে সাজানো হবে- ত্রাণমন্ত্রী দুলু রংপুরে মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা ব্যবস্থা শক্তিশালীকরণে “জননী” প্রকল্পের উদ্যোগ কুড়িগ্রামে পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত খুলনাকে পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়তে নগরবাসীর সহযোগিতা চাইলেন কেসিসি প্রশাসক খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলির ঘটনায় মিঠু গ্রেপ্তার প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতির ছোট মেয়ে নওশিন এর জন্মদিন আজ খুলনায় ১৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি কাল থেকে রাজধানীতে চলবে নারীদের ‘পিংক বাস’ শেরপুরে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ৬৮ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত

কক্সবাজার শহরে পুলিশের অভিযানে বন্দুকসহ গ্রেফতার ২

Reporter Name / ৩০ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

সরওয়ার কামাল, চট্টগ্রাম

কক্সবাজার শহরে অভিযান চালিয়ে দেশীয় একনলা বন্দুকসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
১৬ই আগষ্ট রাতে পৌরসভার ঘোনার পাড়া এলাকার আলমগীর টাওয়ারের সামনের রাস্তায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান,​গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির এএসআই সাঈদ হাসানের নেতৃত্বে একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করেন। উদ্ধারকৃত একনলা বন্দুকটি জব্দ করা হয়েছে এবং আসামীদের গ্রেফতার করা হয়েছে।

​গ্রেফতারকৃতরা হলেন— কক্সবাজার পৌরসভার ১০নং ওয়ার্ডের মোহাজের পাড়ার মোঃ ইয়াকুব আলীর ছেলে মোঃ ফয়সাল (৪৫) এবং ৯নং ওয়ার্ডের দক্ষিণ ঘোনার পাড়ার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে মোঃ রুবেল (৩০)।

​পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ১ নম্বর আসামী মোঃ ফয়সালের বিরুদ্ধে ইতিপূর্বে মামলা ছিলো। তার নামে ২০২১ সালের ২৯ জুলাই কক্সবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (মামলা নং-৪৭/৪৭৩) রয়েছে।
​গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd