• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মাদক কারবারিদের আতঙ্ক ডিবি ওসি গোলাম রসুল কাজল, রাণীশংকৈলে ৬১৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ নেত্রকোণায় জনস্বার্থে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট: বালু উত্তোলন, মাদক ও অবৈধ দখলের দায়ে ৬ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ২০ পরিবারের মাঝে ৬৮ লাখ টাকার চেক বিতরণ খুলনায় ‘ছেলেধরা’ সন্দেহে যুবককে গণপিটুনিতে হত্যার অভিযোগ বালাপাড়া দাখিল মাদ্রাসার সংস্কারে ২০ লাখ টাকা বরাদ্দ, সুশাসন প্রতিষ্ঠায় ঐক্যের আহ্বান শেরপুরে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ১৬ বছর ধরে বকেয়া ৫% বিলম্বজনিত পাওনা পরিশোধের দাবি: গ্রামীণফোন হাউসের সামনে সাবেক শ্রমিকদের শান্তিপূর্ণ সমাবেশ সুন্দরবনে নিষিদ্ধ সময়ে অবৈধ অনুপ্রবেশ, ডিঙি নৌকাসহ আটক ৪ খুলনা প্রেসক্লাব মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন

কুড়িগ্রামে পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ২৩ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম:

কুড়িগ্রাম জেলা পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা, দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধি এবং পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিতের পাশাপাশি জননিরাপত্তা ও নাগরিকসেবা আরও ত্বরান্বিত করার লক্ষ্যে মাস্টার প্যারেড, মাসিক অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৭টায় কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে এই প্যারেড অনুষ্ঠিত হয়।

প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম। জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা এই প্যারেডে অংশগ্রহণ করেন। প্যারেড শেষে পুলিশ সদস্যদের শৃঙ্খলা, দায়িত্ববোধ, পেশাদারিত্ব ও জনসেবার মান আরও উন্নত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।

প্যারেড শেষে জুলাই ২০২৬ মাসের পুলিশিং কার্যক্রম ও অপরাধ দমন কর্মকাণ্ডের সার্বিক মূল্যায়ন করা হয়। মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন ক্যাটাগরিতে কুড়িগ্রাম জেলা পুলিশের শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের নাম ঘোষণা করা হয়। মূল্যায়নে শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে ভূরুঙ্গামারী থানা। একই সঙ্গে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ আজিম উদ্দিন। এছাড়া শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত হয়েছে ভূরুঙ্গামারী সার্কেল এবং শ্রেষ্ঠ সার্কেল এএসপি নির্বাচিত হয়েছেন মুনতাসির মামুন।

সভায় জুলাই মাসে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার, মামলা তদন্তসহ বিভিন্ন পুলিশিং কার্যক্রম বিস্তারিত পর্যালোচনা করা হয়। পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণ ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, সার্কেল এএসপি, এবং বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সবার সম্মিলিত প্রচেষ্টায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান পুলিশ সুপার।

উল্লেখ্য, নিয়মিত এই মাস্টার প্যারেড ও অপরাধ পর্যালোচনা সভার মাধ্যমে কুড়িগ্রাম জেলা পুলিশ তাদের কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি জনগণের আস্থা অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd