• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
খুলনা আর্ট একাডেমির আজ ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বান্দরবানে পুলিশের অভিযানে ৩০,০০০ পিস ইয়াবাসহ প্রাইভেটকার ও মোবাইল ফোন জব্দ! গ্রেফতার-১ রাঙ্গুনিয়ায় মাদকবিরোধী র‍্যালী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কলমাকান্দাকে হারাল আটপাড়া জলঢাকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল থিয়েটার গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঘরের ছেলে’কে বরণে ঠাকুরগাঁও প্রস্তুত, রাষ্ট্রপতির সফর ঘিরে প্রশাসনে ব্যস্ততা ডিমলায় রোগের লক্ষণ ছাড়াই হঠাৎ চার গরুর মৃত্যু নিয়ামতপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত সন্তানদেরকে শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে – ড. মুজিবুর রহমান

কটিয়াদীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

Reporter Name / ৫০ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:
পরম ব্রহ্ম, লীলা পুরুষোত্তম, ভগবান শ্রীকৃষ্ণের ৫২৩২ তম, শুভ জন্মাষ্টমী উপলক্ষে, কিশোরগঞ্জের কটিয়াদীতে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ন জীউর আখড়ায় ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, কটিয়াদী উপজেলা শাখার আয়োজনে ৪ ঠা সেপ্টেম্বর শুক্রবার, শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ জীউর আখড়ার পরিচালনা কমিটির সভাপতি বাবু দিলীপ কুমার ঘোষের সভাপতিত্বে এ কর্মসূচি পালিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ -২ (কটিয়াদী -পাকুন্দিয়া) সংসদীয় আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা, শামীমা আফরোজ মারলিজ,কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজুদুর রহমান সজল, বিশিষ্ট শিল্পপতি গুরুদেব জর্দা ফ্যাক্টরির মালিক বাবু স্বপন কুমার সাহা, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রমের সভাপতি বাবু শিতল কুমার সাহা, কটিয়াদী উপজেলা পূজা উদযাপন ফন্টের সভাপতি বাবু দিলীপ কুমার সাহা, কটিয়াদী বাজার কমিটির সভাপতি ইলিয়াচ মিয়া সহ এলাকার বিশিষ্ট সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনা শেষে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা কটিয়াদী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষন করে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ জীউর আখড়ায় এসে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd