• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু ২০১৭ সালে সহকারী শিক্ষা কর্মকর্তা, ৯ বছর পর সেই রাণীশংকৈলের ইউএনও গোলাম রব্বানী ডিমলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সভাপতি নির্বাচিত হওয়ায় ধনঞ্জয় রায়কে শুভেচ্ছা খুলনা আর্ট একাডেমির সিংগাইরে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে অবৈধ চায়না জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স: ত্রাণমন্ত্রী দুলু নিয়ামতপুরে যুবকের রহস্যজনক মৃত্যু আজকের জনকথা’য় সংবাদ প্রকাশের পর প্রক্সি দেওয়া শিক্ষক জুয়েল রানা সাময়িক বরখাস্ত সিংগাইরে অসহায় দু:স্থ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ সিংগাইরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

কটিয়াদীতে হোটেলের বাথরুম থেকে এক ড্রাইভারের মৃতদেহ উদ্ধার

Reporter Name / ২২১ Time View
Update : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

রতন ঘোষ, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে ১০ই নভেম্বর সকাল ১০টার দিকে কটিয়াদী বাসস্ট্যান্ডের একটি হোটেলের বন্ধ বাথরুম থেকে একজন ড্রাইভারের মৃতদেহ উদ্ধার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ।
 ঘটনাস্থল সূত্রে জানা যায়, কটিয়াদী জলসিড়ি বাস এক্সপ্রেসের একজন ড্রাইভার মোঃ শরিফুল ইসলাম (৫৫)সাকিন :কাপাশিয়া,আজ রাত অনুমান ২ টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে  তার কাছেই রক্ষিত ওষুধ নিজে খেয়ে ও সুস্থ না হওয়ায়, রাত  ৩টার দিকে তার সহযোগী হেলপারকে নিয়ে ওটুরিক্সা দিয়ে  দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃ বিভাগে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে দেখে কিছু ওষুধ লিখে দেন। এ সময় আস্তে আস্তে সে কিছুটা  সুস্থ অনুভব করতে থাকে। পরবর্তী সময়ে সে হাঁটতে হাঁটতে হাসপাতাল থেকে বাসস্ট্যান্ডে আসে। তারপর সে পার্শ্ববর্তী হোটেলের বাথরুমে ঢুকে বাথরুমের ছিটকিরি লাগিয়ে সে প্রকৃতির কাজ সম্পন্ন করে, উলঙ্গ অবস্থায় সেখানেই পড়ে থাকে । দীর্ঘক্ষণ তার সহযোগী হেলপার তাকে না পেয়ে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে  তাকে বন্ধ বাথরুমে উলঙ্গ অবস্থায় পড়ে থাকতে দেখে, কটিয়াদী মডেল থানায় খবর দেয়। পরে মডেল থানা কর্তৃপক্ষ সকাল দশটায় হোটেলে এসে বাথরুমের দরজা উপর দিক দিয়ে ভিতরে ঢুকেদরজা  খুলে তাকে উলঙ্গ এবং মৃত অবস্থায়  বাথরুম থেকে বের করে। পরে মৃতদেহটি কটিয়াদী থানায় এনে সুরতহাল  করে, পোস্টমর্টেম এর জন্য  কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।
এ ব্যাপারে কটিয়াদী থানার ওসি তরিকুল ইসলাম  ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd