• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে ​সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে ​পুলিশও হবেন, দলীয় এজেন্ডাও বাস্তবায়ন করবেন, তা হতে পারে না- হাসনাত আব্দুল্লাহ জগন্নাথপুরে ঘরজামাই ইমরান মোল্লার মিথ্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাংবাদিক ইয়াকুব মিয়া কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান ডাক অধিদপ্তরের আওতাধীন সকল কার্যালয় ও পোস্ট অফিসকে ধূমপান ও তামাকমুক্ত ঘোষণা যশোর থেকে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নেওয়া হচ্ছে চট্টগ্রামে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ রাণীশংকৈল স্বেচ্ছাসেবক দলের সম্মেলনের পরও কমিটি ঘোষণা হয়নি, আলোচনায় পলাশ-মনোয়ার-শাওনসহ কয়েকজন লোহাগাড়া সমিতি চট্টগ্রামের ত্রাণ বিতরণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কবিতাঃ আমার মা

Reporter Name / ৮২ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

মা, ওগো মা, তোমার নেইকো তুলনা
শিক্ষা-দীক্ষা সম্পদে পরিপূর্ণ সন্তান, তবু মায়া কমে না,
পঁচানব্বই বছর বয়স তোমার
আল্লাহ রেখেছেন বাঁচি ,
আবেগ মায়ায় সন্তান তোমার
আজও আছে কচি !

বলেছে আল্লাহ বানী, “পবিত্র কুরআন ”
জীবন দিয়ে বাঁচাও তোমার গর্ভধারিনীর সম্মান,
করেছেন আল্লাহ নবী, মায়ের স্হান নির্ধারণ
প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শুধু বাবার স্হান ! া
মা স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ,
রাজার রাজমহল থেকেও উৎকৃষ্ট !

“যা পেয়েছি, যা হয়েছি, সবই মায়ের অবদান”
বলেছেন, বিশ্বখ্যাত ‘আব্রাহাম লিংকন’!
“আমার দেখা সবচেয়ে সুন্দরী মহিলা মা, আমার জান “, বলেছেন, বিশ্বখ্যাত ‘জর্জ ওয়াশিংটন ‘!
“মা তার শেষ রক্ত বিন্দু দিয়ে বাচায় তার সন্তান ”
বলেছেন, খ্যাতিমান ‘জন হেরি সান।’

অসুস্থ হলে সন্তান, মায় শিয়রে জাগি
মান্নত মানে, ‘পীর খান জাহানে’ সন্তানের জীবন মাগি,
“আমার জীবন নিয়ে যাও ওগো দো-জাহানের প্রভু
ফিরিয়ে রেখো আমার সন্তান, ওকে নিও না কভু “!

সেই মায়েরে ধোঁকা দিয়ে কেড়ে নেই জমি, টাকা
শেষ জীবনে মায়ের হাত একদম শূন্য ফাঁকা,
সেই মায়েরে করি অবহেলা, করি কেউ নির্যাতন
নরকেও তোর ঠাঁই হবে না মনে রাখিস নরাধম!

বৃদ্ধাশ্রম হয়েছে খোলা বৃদ্ধ বৃদ্ধাদের লাগি
সেই আশ্রমে ফেলে আসে সন্তানে, মা-বাবাকে ত্যাগী!
অসুস্থ হলে নেয় না হাসপাতাল ঘরে তিলেতিলে মারে
মায়ের ওসিয়ত মত হয় না কবর, যেথা ইচ্ছে গাড়ে তারে !

মায়ের ভালবাসা পবিত্র, নিঃস্বার্থ, স্বর্গীয়, স্বতস্ফুর্ত
মা তুমি বেহেশতে, ফেরেশতার প্রতিমূর্তি,
কিছু নাহি চাই, তব পদতলে স্হান চাই
তোমার দোয়া পেলে সন্তান স্বর্গে পাবে ঠাঁই!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd