• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে ​সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে ​পুলিশও হবেন, দলীয় এজেন্ডাও বাস্তবায়ন করবেন, তা হতে পারে না- হাসনাত আব্দুল্লাহ জগন্নাথপুরে ঘরজামাই ইমরান মোল্লার মিথ্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাংবাদিক ইয়াকুব মিয়া কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান ডাক অধিদপ্তরের আওতাধীন সকল কার্যালয় ও পোস্ট অফিসকে ধূমপান ও তামাকমুক্ত ঘোষণা যশোর থেকে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নেওয়া হচ্ছে চট্টগ্রামে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ রাণীশংকৈল স্বেচ্ছাসেবক দলের সম্মেলনের পরও কমিটি ঘোষণা হয়নি, আলোচনায় পলাশ-মনোয়ার-শাওনসহ কয়েকজন লোহাগাড়া সমিতি চট্টগ্রামের ত্রাণ বিতরণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

Reporter Name / ১৩ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

পারভেজ হাসান, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও সদর উপজেলায় ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

অভিযোগের তীর সদর উপজেলার ৭ নম্বর চিলারং ইউনিয়নের ইউপি সদস্য মো. আলাউদ্দীন (৫৬)-এর বিরুদ্ধে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ১৫ বছর বয়সী কিশোরীর বাবা পেশায় দিনমজুর। সোমবার সকালে তিনি অসুস্থ বড় মেয়েকে চিকিৎসার জন্য দিনাজপুরে নিয়ে যান। একই সময়ে কিশোরীর মা কর্মস্থলে থাকায় ওই কিশোরী বাড়িতে একা ছিল।

এজাহারে বলা হয়, দুপুর আনুমানিক দেড়টার দিকে ইউপি সদস্য আলাউদ্দীন কিশোরীর বাড়িতে গিয়ে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি চান। কিশোরী ফটোকপি দিলে তিনি পরিবারের অন্য সদস্যদের খোঁজখবর নেন। বাড়িতে আর কেউ না থাকার বিষয়টি নিশ্চিত হয়ে তিনি জোরপূর্বক ঘরে প্রবেশ করেন এবং কিশোরীকে কুপ্রস্তাব দেন। একপর্যায়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় আত্মরক্ষার জন্য কিশোরী খাটের নিচে লুকিয়ে পড়ে। পরে সুযোগ বুঝে ঘর থেকে বের হয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ইউপি সদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে বিকেলে দিনাজপুর থেকে বাড়ি ফিরে কিশোরীর বাবা মেয়ের গলায় আঘাতের চিহ্ন ও শারীরিক অসুস্থতা দেখতে পান। এরপর তাকে দ্রুত ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্ত ইউপি সদস্য তা না মেনে উল্টো পরিবারটিকে বিভিন্নভাবে হুমকি দিয়েছেন।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী বলেন, “ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। অভিযুক্ত ইউপি সদস্যকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd