কলমেঃ কাকলি রানী ঘোষ
নীরব নিঃশব্দ নিশিত রাতে,
এলেম তোমার দ্বারে,
গানে গানে ভরালে মোর প্রাণে,
অশ্রু জলে আঁখি ভারালে,
মন যে উতালা তোমারই তরে,
দুঃখ জানিও, ধরিতে চাহে মন তোমারে,
জৈবিকতার আগুনে পুড়িতেছে মনে,
আবেশ হইলে শেষ স্বপ্ন হইবে মিছে,
ক্ষুধিত মন পরিতৃপ্তির আড়ালে,
অবজ্ঞা করিবে সারাক্ষণে,
ভালোবাসিয়াও বাসিতে না পারি,
ফিরিয়া দিব তোমারে চিরতরে,
মালা গাঁথিয়া ছিড়িয়া ফেলিব,
ভাবিয়া ভাবিয়া হইয়াছি আকুল,
নদীর কিনারে ফেলিয়াছি মালা,
ভাসিয়া চলিয়াছে নিরুদ্দেশ পানে,
মালা হইয়া ভাসিব তোমারই স্রোতে,
সখা, ধরিয়া লইয়া পরিও তব গলে,
ভালোবাসার বন্ধনে বাঁধিয়া রাখিও,
প্রশান্তির দোলনায় দুলিব সদাই।