• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সাতকানিয়ায় জায়গা-জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় ইউনুস নামে একজন নিহত ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু ২০১৭ সালে সহকারী শিক্ষা কর্মকর্তা, ৯ বছর পর সেই রাণীশংকৈলের ইউএনও গোলাম রব্বানী ডিমলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সভাপতি নির্বাচিত হওয়ায় ধনঞ্জয় রায়কে শুভেচ্ছা খুলনা আর্ট একাডেমির সিংগাইরে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে অবৈধ চায়না জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স: ত্রাণমন্ত্রী দুলু নিয়ামতপুরে যুবকের রহস্যজনক মৃত্যু আজকের জনকথা’য় সংবাদ প্রকাশের পর প্রক্সি দেওয়া শিক্ষক জুয়েল রানা সাময়িক বরখাস্ত

কবিতাঃ কি’বা ক্ষতি?

Reporter Name / ১৫৫ Time View
Update : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

নামটা আমার লিখো তোমার, হৃদয় পুঁটে
নরম ভেজা সৈকতে নয়, যেথা সদা ঢেউ লুটে!
বালুর উপর লিখলে নাম, মুছে যাবে ঢেউয়ের স্রোতে
রাতে যে নাম লিখলে তুমি, ভুলে যাবে কাল প্রভাতে!

লিখো যদি সত্যি আমায়, অন্তর থেকে ভালবেসে
খোদাই করে লিখো ওগো, দাগ পড়ে রয় জীবন শেষে !
তুমি-আমি কিশোরী নই, হৃদয় টা আজ শক্ত পাকা
অভিজ্ঞতায় ভর পুর দু’জন, হৃদয় তোমার আছে ফাকা?

আমার জন্য থাকলে জায়গা, লিখো বাটালি হাতুড়ী দিয়ে
শতবছর সঞ্জীবনী সুধা, নিংড়ে নেবো ওষ্ঠ পিয়ে!
আজীবন যদি আগলে রাখো, আঁচল টেনে মাথা ঢাকো
আজ থেকে বরবধূ, যতোই তুমি দূরে থাকো !

চল্লিশ-পঞ্চাশ বয়সটা তো, গাণিতিক সংখ্যা মাত্র
বিশ্বাস করো আজ-ও আমি, প্রেমের কেবল তোমার ছাত্র!
ধান গমের আইল ক্ষেতে হাঁটবো যখন, উড়াবে আঁচল মাতাল সমীরণ
নিজ হাতে করবে রান্না, করবে আমায় আহ্লাদী আপ্যায়ন!

একাকিত্বের যে শূন্যতা, আকাশ থেকে বিশাল অতি
বাঁচার জন্য করলে পূরন, এই সমাজের কি’বা ক্ষতি?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd