• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিংগাইরে হস্ত ও কুটির শিল্পপণ্য মেলা পরিদর্শন করলেন ডিসি পূর্বধলায় ৪ পিস ইয়াবাসহ আটক ব্যক্তির তিন মাসের কারাদণ্ড ২৫ অসহায় পরিবারের দায়িত্ব নিয়ে আশরাফ রাজিয়া ফাউন্ডেশনের শুভ সুচনা ডিমলায় জাতীয় ছাত্রশক্তিতে দুই শতাধিক শিক্ষার্থীর যোগদান হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও নবনির্বাচিত হুইপ জি কে গউছকে জামিউল কোরআন সুন্নী ফাউন্ডেশনের সংবর্ধনা জাকের পার্টির ওয়ার্কিং কমিটির সদস্য ও সিলেট বিভাগের চেয়ারম্যানের উপদেষ্টা হলেন সৈয়দ আবুল খায়ের বাবলু জনসচেতনতা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়: চাঁপাইনবাবগঞ্জে বাড়ি বাড়ি মিলছে এডিসের লার্ভা লালমনিরহাটে বুড়িমারী আইসিপি এলাকায় ৬১ বিজিবির অভিযানে ভারতীয় রুপি আটক থানচিতে সাঙ্গু নদীতে দুই নৌকার সংঘর্ষ, গুরুতর আহত দুই শিক্ষার্থী পাঁচবিবিতে নজরুল বর্ষের সাংস্কৃতিক পুরস্কার পেল ক্ষুদে শিক্ষার্থীরা

ডিমলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Reporter Name / ৭৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার, নীলফামারী:

নীলফামারীর ডিমলায় “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে উপজেলা কৃষি অফিসের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডিমলা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান এবং উপজেলা সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করেন।
সভায় “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” সফলভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, সার্বিক প্রস্তুতি, সংশ্লিষ্ট দপ্তরসমূহের করণীয় এবং সমন্বয়মূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা দিবসটির ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ এ দিবসটি সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে উদযাপনের জন্য সকল দপ্তরের আন্তরিক সহযোগিতা ও সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd