• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিংড়ায় মাছের পুকুরে বিষ, সর্বস্বান্ত চাষি কবিতাঃ তুমি তো চলেই যাবে তালামীযের রানীগঞ্জ ইউনিয়ন শাখা’র কাউন্সিল ও অভিষেক সম্পন্ন ৯ মাসের অনাথ শিশু থেকে বিএ পাস সমাজসেবক, মেম্বার পদে লড়ছেন হারাধন সার সংকটের সমাধান, কৃষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা-গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন দৈনিক ভয়েজ অব টাইগারের সাংবাদিকরা খুলনা আর্ট একাডেমি পরিদর্শন করেন পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার কে সংবর্ধনা দিয়েছে এমপি মনজুরুল ইসলামসহ নেতাকর্মীরা ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের উদ্যোগে খুলনায় এনজিকিউ এবং কায়রোক্যাপ প্রোডাক্টের সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত বিশ্বনাথের খাজাঞ্চিতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের উদ্বোধনী ও সংবর্ধনা সফলের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে ব্রিটিশ বাংলা ট্রাস্টের শিক্ষার্থীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সেলাই মেশিন বিতরণ

কবিতাঃ তুমি তো চলেই যাবে

Reporter Name / ১৯ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

কলমেঃ গোলাম রাশেদ
তুমি একদিন চলেই যাবে,
মায়ার সমস্ত বাঁধন ছিন্ন করে,
তবে কেন মায়ার জালে জড়ালে আমায়?
কেন ভালোবাসতে শিখালে,
নতুন করে বাঁচার স্বপ্ন দেখালে?

তপ্ত মরুভূমির বুকে
হঠাৎ অরণ্যের সবুজ ছায়া হয়ে এলে,
শুকিয়ে যাওয়া হৃদয়ের প্রান্তরে
নতুন আশার বীজ বুনে দিলে।
মরা নদীর বুকে
নবীন জোয়ারের ঢেউ তুললে,
তবে আজ কেন সেই নদীটাকেই
বিরহের বালুচরে ফেলে যাবে?

নিভে যাওয়া রাতের আকাশে
তুমি আমাকে তারাদের গল্প শোনালে,
নিঃসঙ্গ চোখে চাঁদের আলো দেখালে।
হাত ধরে নিয়ে গেলে
নির্জন রাতের নক্ষত্রভরা আকাশের নিচে,
বলেছিলে,
এই রাত, এই আকাশ,
এই মুহূর্তগুলো আমাদের হয়ে থাক।

তাহলে বলো,
যদি চলেই যেতে হয় একদিন,
তবে এত কাছে এলে কেন?
আমার নির্জন হৃদয়ের দরজায়
ভালোবাসার কড়া নাড়লে কেন?

তুমি হয়তো চলে যাবে,
পেছনে পড়ে থাকবে তোমার স্মৃতিগুলো,
কিছু অসমাপ্ত কথা,
কিছু না বলা অনুভূতি,
আর এক বুক শূন্যতা।

আমি হয়তো আগের মতোই থাকব,
শুধু আমার ভেতরটা আর আগের মতো থাকবে না।
কারণ তুমি চলে গেলেও
তোমার শেখানো ভালোবাসাটা
আমার হৃদয় থেকে কোথাও যাবে না।

তুমি তো চলেই যাবে,
কিন্তু আমার মায়াবী চোখে
তোমার রেখে যাওয়া সেই স্বপ্নগুলো
কী করে মুছে ফেলব বলো?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd