• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পূর্বধলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমে দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন ডিমলায় যৌতুকের জমি নিয়ে বিরোধে পিটিয়ে বিয়াইনকে হত্যা, আটক ৪ গাজীপুরে অভিযানে পুলিশের গুলিভর্তি পিস্তল নিখোঁজ, উদ্ধারে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা মাদক ছেড়ে মাঠে ফেরাতে পূর্বধলায় ২৪ স্কুলে খেলার সামগ্রী দিলেন এমপি মানসুরা আক্তার চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত জায়গায় ফুলের বাগান ও শাক-সবজি চাষ, ডেঙ্গু প্রতিরোধে ডিএনসির ব্যতিক্রমী উদ্যোগ শিশুসন্তানকে নিয়ে গৃহবধূ নিখোঁজ, চার দিনেও মেলেনি সন্ধান ফুলপুরে সরকারি দপ্তর পরিদর্শন করলেন ময়মনসিংহের জেলা প্রশাসক, ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল ও রামদাসহ গ্রেপ্তার ২ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গু রোগীদের সুরক্ষায় জেলা পরিষদের মশারি বিতরণ

কবিতাঃ দিও শান্তির মরণ!

Reporter Name / ১০২ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

আমি দীনহীন প্রভু
ক্ষুদ্রাতিক্ষুদ্র তব দাস!
নাই রাজা-বাদশা জমিদার
কোন লুটেরা হওয়ার অভিলাষ!
আমার সব আবেদন-নিবেদন প্রার্থনা
দান করো অধমেরে সহজ শ্বাসপ্রশ্বাস !

আমি অক্ষম অধম সবার চেয়ে
সাহারা মরুর ক্ষুদ্র বালুকণা সম!
তুমি মহা জগত সৃষ্টিকর্তা অপাপ দেবতা
মহাসাগরীয় অনুকম্পা তোমার বিন্দু দিও ম-ম!

তুমি দীনহীনের প্রভু, আমার অন্তর কাবু
তুমি ঈশ্বর তুমি আল্লাহ তুমি ভগবান,
কত জানাঅজানা নামে তুমি বেগবান
ভুল ভ্রান্তি যে যেথা করি, ক্ষমিও হে সৃষ্টিকর্তা মহান!

তরুলতা সবুজ পাতা, মর্মর ঝরে পড়ে
প্রখর রোদে, শুকাও যারে ক্ষণিক পরে,
অঢেল ধারায় সিক্ত করো নভশ্চর বেশে
ক্লান্ত চাষী ঝিমাই বসি,
হিম করতে জীমূত হয়ে নিজেই ঝরো!

যত আবেদন যত নিবেদন
প্রার্থনা সবই তোমার চরণ!
তোমার কাছে এই মোনাজাত
শুনেছো অধমের যত ফরিয়াদ
দিও আমায় শান্তির মরণ, হোক কালবৈশাখী
শীত-বসন্ত, তোমায় ম-ম যেন থাকে স্মরন !


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd