• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে মাইক্রোবাস, ৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধারে গিয়ে মিলল ১৪০ বোতল ফেনসিডিল রাণীশংকৈলে মাদক-জুয়া-চুরি ঠেকাতে মাঠে সক্রিয় হওয়ার নির্দেশ অতিরিক্ত পুলিশ সুপারের ডিমলায় কৃষকদের সারপ্রাপ্তি নিশ্চিত করতে ৯০ ওয়ার্ডে সার কার্ড বিতরণের উদ্যোগ কবিতাঃ শরৎকালে তরুতলে সুনামগঞ্জে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক কলি তালুকদার, সদস্য সচিব বিমল বণিক সাহিত্য-সংস্কৃতি ও শিশুদের প্রতিভা বিকাশে জিয়াউর রহমানের অবদান কটিয়াদীতে আগুনে দগ্ধ হয়ে দুই গরুর মৃত্যু, আহত আরও দুটি ধামইরহাটে বিয়ের প্রলোভনে এক তরুনীকে ধর্ষণের অভিযোগ ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নেত্রকোনার পাহাড়ে শুষ্ক মৌসুমে পানি নেই, বর্ষায় নিরাপদ পানির সংকট, সারা বছর পানির কষ্টে সীমান্তবর্তী পাহাড়ি এলাকার মানুষ

কবিতাঃ নারীর ভাগ্য!

Reporter Name / ৩৯৪ Time View
Update : শনিবার, ৭ জুন, ২০২৫

 

কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

কাঙ্খিত ভালোবাসা কোথায় পাবো
ভালোবাসার মুখথুবড়ে পড়ে আছে রাতের আধারে!
ওভার ব্রিজের নিচের অন্ধকার গলিতে
রমনা গুলশান পার্ক হাতির ঝিল হাইকোর্ট মাজারে!

পেটের দায়ে নারীর বিক্রির একমাত্র সম্বল দেহ
রেললাইন পার্কে খোলা আকাশের নিচে !
চাকুরে দের বেতন বাড়ে দেহের মূল্য বাড়ে না
মূল্য বাড়ে যারা যেতে পারে পাঁচতারা হোটেল বা কক্সবাজার বীচে!

পরিবারে আছেন মা, প্রতিবন্ধী বোন সহ পাঁচজন
প্রতি বছর জন্ম দিয়ে বাপ পালিয়েছে একরাতে!
বড় মেয়ের দায় পড়েছে হিমালয় সম সংসার কাঁধে নিতে
নগ্ন হয়ে দাঁড়াতে হয় বাঁচার তাগিদে প্রতি প্রদোষ উচ্চবিত্ত পুরুষের সাথে!

অন্ধকার গলিতে অনিচ্ছায় ফুলি, মলির হয় বিচরণ
বিবস্ত্র দেহে যারা করে খরিদ্দার হয়ে কৃষ্ণ লীলা!
তারা দিনের আলোতে নিজ স্ত্রী কে দশগজ কাপড়ে মোড়ে
এমনি ধর্মের চাদরে নকল ধার্মিকরা সমাজ খাচ্ছে গিলা!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd