• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
​নারায়ণগঞ্জে ট্রাফিক পরিদর্শক আব্দুল করিমের বিদায় ও জিয়াউদ্দীনের যোগদান শিশু শিল্পীদের নিয়ে মোমবাতি প্রজ্জলন এর মাধ্যমে খুলনা আর্ট একাডেমির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শিকড়ের টানে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি, বাবা-মায়ের কবরের পাশে আবেগঘন মুহূর্ত রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মোবাইল ফোন উদ্ধার! প্রকৃত মালিকের নিকট হস্তান্তর বিশ্বনাথে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কটিয়াদীতে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার পদোন্নতিতে কোটা দাবির প্রতিবাদে প্রকৌশলীদের মানববন্ধন পূর্বধলায় শিক্ষার্থীদের মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহবিরোধী সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত কবিতাঃ প্রকৃতির প্রেম শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন, ন্যায্যমূল্য নিশ্চিতের নির্দেশ জেলা প্রশাসকের

কবিতাঃ প্রকৃতির প্রেম

Reporter Name / ১৭ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

কলমেঃ আফরিন চৌধুরী

সবুজ ঘাসে শিশির নামে ভোরের মিষ্টি হাওয়ায়,
পাখিরা সব গান শোনায় নীল আকাশের ছায়ায়।
দূর পাহাড়ে মেঘের খেলা, নদী চলে ধীরে,
প্রকৃতি যেন ছবি আঁকে আপন মনের নীড়ে।

বকুল ঝরে পথের ধারে, সুবাস ভাসে বনে,
কদমফুলের গন্ধ মিশে যায় যে বাতাসের সনে।
কাশফুল দোলে নদীর পাড়ে শরৎ-সাদা হাসি,
জোছনা রাতে চাঁদটা যেন পৃথিবীকে ভালোবাসি।

বৃষ্টি এলে মাটির বুকে জাগে নতুন গান,
মেঘের ডাকে নেচে ওঠে সবুজ ধানের প্রাণ।
নদীর জলে আকাশ নামে, রঙ বদলায় ক্ষণে,
প্রকৃতি তার ভালোবাসা ছড়িয়ে দেয় গোপনে।

এই পৃথিবী যতদিন থাকবে সবুজ রঙে ভরা,
ততদিনই প্রকৃতি হবে মনের আপন করা।
মানুষ যদি ভালোবাসে এই মাটিরই টান—
প্রকৃতির বুকে বেঁচে থাকবে
তার ভালোবাসার গান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd