• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিংগাইরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের উদ্বোধন পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয় বিশ্বনাথে প্রধান শিক্ষক আব্দুল আজিজের বিদায় সংবর্ধনা অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই—– অধ্যাপক মাহফুজা হান্নান ৫০ লাখ টাকা ব্যয়ে স্ট্রিটলাইট ও সড়ক নির্মাণ থানচিতে শিশু অধিকার সপ্তাহের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, দুই বিদ্যালয়ের শিরোপা জয় নীতিমালার বাইরে সার ডিলার নিয়োগে ব্যবস্থা- কৃষিমন্ত্রী ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও রাস্তা প্রশস্তকরণের দারুন উদ্যোগ, কমবে জলাবদ্ধতা-যানজট সিংগাইরে আলোচিত ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন, খালাস ৪

কবিতাঃ বাল্য বিয়ের ফল

Reporter Name / ২৪৩ Time View
Update : রবিবার, ১ জুন, ২০২৫

 

আমার গাঁয়ের চাষার মেয়ে ফুট ফুটে তার রুপ।

চলতে পথে দুলত চিকুর গন্ধ ধরায় দুপ।।

সাড়া দেহে গয়না ছাড়াই রুপ ঝরে তার গায়।

দেখতে লাগে এতই মধুর ডাগর চোখে চায়।

সেই রুপসী হয় ষোড়শী কচি মুখের ভাষা।

পরান ভরা ছিল তাহার অনেক বড়ো আশা।

বাবা তাহার ভুল করিয়া দিচ্ছে তাকে বিয়ে। 

সেই ছেলে টির প্রেমে পড়তে চায়না মেয়ের হিয়ে।

বাবার কথা মানতে গিয়ে হচ্ছে বিয়ে তাই। 

জোর করিয়া দিলেন বিয়ে জীবন হলো ছাই।

চলার গতি খেলার মতি ছোট্ট খুকি ওই।

ভালো মন্দ বোঝার মত বয়স হয়েছে কই?

বছর এটে আসল পেটে নতুন শিশুর দল।

রোগে শোকে হইছে কাতর বইছে চোখের জল।

শুকিয়ে দেহে হাড় জেগেছে চক্ষু কোটর গত।

পরান সেত হাড়ের সাথে ধুকে ধুঁকে ক্ষত।

দিনের পরে দিন কেঁদে যায় নয়ন ভরা জল।

শুকিয়ে ঠিক কাঠ হয়েছে নাইকো দেহে বল।

শাশুড়ী হয় কাঠ ঠোকরা ভালো পায় না মোটে।

পিসিয়ে মারে বিষের কথায় তার দুখানি ঠোঁটে।

জা ননদী নন্দি ভৃঙ্গি দেয় বিচুটির ঝাটা।

চলতে গেলে পায়ে পায়ে তার ফুটায় কথার কাটা। 

স্বামী ও তার ছন্ন ছাড়ার হে থায় হোথায় ঘুরি।

ফিরছে ঘরে সন্ধ্যা করে নাইকো কাজের ছিরি। 

শুভ্র দেহে তার দাগে ব্যাথা ভার থেমে আসে দেহে শ্বাস। 

দেখি শেষে হায় সমাধির গায় গজিয়েছে বুনো ঘাস।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd