কলমেঃ যীশুপদ আচার্য্য
বলতে চেয়েও তোকে বলতে পারিনি মনের কথা
বুঝলিনা তুই আমার মন, দিয়ে গেলি শুধু ব্যথা,
এতো ভালোবেসেও তবু পেলাম না তোর মন,
নিঃস্বার্থ এই মনের ভালোবাসা বুঝিস নি তখন।
তোকে ভালো রাখতে গিয়ে লোকের হইলাম বৈরী
তবুও তুই বুঝলি নারে, এখন ঠিক বুঝবি হতচ্ছারী,
শত প্রতিবন্ধকতা নিয়ে ও আমি বেসেছিলাম ভালো
বারে বারে ভুল বুঝে তুই পেলিনা সুখের আলো।
মনে শুধু প্রশ্ন জাগে সত্যি কি মন দিয়েছিলে মোরে
বুঝালি মোরে ভালোবাসি বলে গেলি অন্যের ঘরে,
বনের পাখিরে পোষ মানিয়েও রাখা যায় কি ধরে ?
মন থেকে না বাসলে ভালো পাইনা সাধনা করে।
তোকে ভালোবেসেছি বলে,আগলে রাখতাম কতো
তুই ছিলি মোর চোখের মনি তাই ভাবতাম অবিরত,
কার পাতানো ফাঁদে রেখেছিস পা ভাবতে কষ্ট হয়
এত আদর সোহাগ পেয়ে, কেউ কি দূরে সরে রয়?
নিরবে শুধু অশ্রু জলেতোর কথা ভাবছি মনে মনে
আমায় একা রেখে পারলি তুই যেতে অন্যের সনে
মিথ্যা ছলনা আর অবহেলায় গেলি রে যখন চলে
ভালো থাকিস তুই বলছি, তোকে ভালবাসি বলে।