• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কবিতাঃ যাত্রাপথে আতঙ্ক রংপুরে নিউ জুম্মাপাড়া পাকার মাথা ব্যবসায়ী কমিটির নবগঠিত কমিটি গঠন ​শুভ দাস হত্যা মামলা: পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার, মূল রহস্য উন্মোচন অসুস্থ চাঁদপুর জেলা অটো চালক দলের সাধারণ সম্পাদককে দেখতে হাসপাতালে আফজাল হোসেন খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী সপ্তসী রায় জন্মাষ্টমীর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সাফল্য অর্জন নিয়ামতপুরে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এফএলএন কার্যক্রম দেখলেন অধিদপ্তরের কর্মকর্তা বৃদ্ধ স্ত্রীকে কোলে নিয়ে খাবারের আকুতি, ফেসবুকের ভিডিও দেখে পাশে দাঁড়াল শেরপুর জেলা প্রশাসন হামার বাড়ি ঠাকুরগাঁও সিংগাইরে কচুরিপানা থেকে অজ্ঞাত এক কিশোরের লাশ উদ্ধার সীরতুন্নবী মাহফিলের ১৬তম দিবসে বক্তারা রাসুল (সা.) সুন্নাহ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিহিত

কবিতাঃ যাত্রাপথে আতঙ্ক

Reporter Name / ১২ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

খাদিজা আক্তার জনি

কিসে চড়বেন-লঞ্চে, ট্রেনে, বাসে, প্লেনে?
প্রশ্নটা আজ কাঁপে নিঃশব্দ ভয়ের সুরে।
পথ তো ছিল স্বপ্নে ভরা, ফেরার প্রতিশ্রুতি,
আজ কেন প্রতিটি যাত্রায় লুকায় অজানা মৃত্যুভীতি?
নদীর বুকে লঞ্চ ভাসে তবু ঢেউয়ে শঙ্কা,
রেলপথে ছুটে ট্রেন হৃদয়ে জমে দুশ্চিন্তা।
বাসের চাকা ঘোরে কত স্বপ্ন চূর্ণ হয়,
আকাশে উড়ে প্লেন তবু মন নিশ্চিন্ত নয়।
ঘর থেকে বের হওয়া আজ যেন এক পরীক্ষা,
ফিরে আসা হবে কি না নেই কোনো নিশ্চয়তা।
মায়ের চোখে অশ্রু, সন্তানের মনে ভয়,
প্রিয়জনের বিদায়ে আজ কাঁপে হৃদয়ময়।
মানুষ তো চলেছিল জীবনের টানে,
স্বপ্ন বুনতে চেয়েছিল রঙিন ভবিষ্যৎখানে।
কেন তবে পথে পথে মৃত্যুর ছায়া ঘোরে?
নিরাপত্তা হারিয়ে যায় অজানা কোন ভোরে?
হে দয়াময়, রাখো তুমি সব যাত্রীর প্রাণ,
নিরাপদ করো এই পথ, দাও শান্তির দান।
ফিরে আসুক সবাই আপন নীড়ে আবার,
ভয়হীন পৃথিবীতে জাগুক জীবনের নতুন অহংকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd