• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কবিতা: আমার রাজকন্যা প্রান্তি প্রাথমিক শিক্ষায় ১৫ বছরের রূপরেখা চান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ভাঙ্গুড়ায় অভিভাবক সমাবেশ ও মাদকবিরোধী সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় স্কুলছাত্রীকে অপহরণ, পরিবারকে প্রাণনাশের হুমকির অভিযোগ কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধির ন্যায্য রূপান্তরের প্রস্তাবের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি পালিত চাঁপাইনবাবগঞ্জে সদর থানা পুলিশের অভিযানে এস্কাফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ১ পাটগ্রাম সীমান্তে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে ঠেলে পাঠাল বিএসএফ পাঁচবিবিতে ভাসানীর মৃত্যুবার্ষিকীতে তালবীজ রোপণ পর্যটনের অপার সম্ভাবনা নিয়ে নতুন করে আশার আলো দেখাচ্ছে নেত্রকোণা দিনাজপুরে আমন ধানের বাম্পার ফলন

কবিতা: আমার রাজকন্যা প্রান্তি

Reporter Name / ১০ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

 

কলমে: ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ

তুই আমার মেয়ে, তুই আমার প্রাণ, তুই আমার ভালোবাসা,
তোর মাঝেই খুঁজে পাই আমি জীবনের সব আশা।
আমার কোনো রাজত্ব নেই, নেই রাজমুকুটের মান,
আল্লাহ দিয়েছেন রাজকন্যা, তুই যে আমার জান।

তোর নাম রেখেছি প্রান্তি, কত মায়া দিয়ে,
আমার প্রাণপাখি তুই যে, রাখি বুকের মাঝে নিয়ে।
তুই আমার জানপাখি, তুই হৃদয়ের স্পন্দন,
তোর হাসিতেই খুঁজে পাই বেঁচে থাকার আয়োজন।

তুই আমার কলিজার টুকরো, তুই নয়নের মণি,
তোর জন্যই হাজার স্বপ্ন বুনি আমি দিবস-রজনী।
তোর পথ যদি অন্ধকারে কভু একলা হয়ে যায়,
বাবার ভালোবাসা আলো হয়ে পথ দেখাবে সেথায়।

তুই বড় হবি, স্বপ্ন ছুঁবি, আকাশ হবে ঘর,
তোর সাফল্যে গর্বে ভরবে বাবার অন্তর।
কখনো যদি দূরে যাস তুই সময়েরই টানে,
বাবার দোয়া ছায়া হয়ে থাকবে তোর প্রাণে।

আমার সুখ, আমার স্বপ্ন, আমার পৃথিবী তুই,
তোর মতো মেয়ে পেয়ে ধন্য আমার জীবনই।
মহান রবের কাছে দোয়া, সুখে রাখুন প্রান্তিকে,
জান্নাতের ফুল করে রাখুন আমার রাজকন্যাটিকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd