• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বটিয়াঘাটায় স্কুলছাত্রীকে অপহরণ, পরিবারকে প্রাণনাশের হুমকির অভিযোগ কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধির ন্যায্য রূপান্তরের প্রস্তাবের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি পালিত চাঁপাইনবাবগঞ্জে সদর থানা পুলিশের অভিযানে এস্কাফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ১ পাটগ্রাম সীমান্তে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে ঠেলে পাঠাল বিএসএফ পাঁচবিবিতে ভাসানীর মৃত্যুবার্ষিকীতে তালবীজ রোপণ পর্যটনের অপার সম্ভাবনা নিয়ে নতুন করে আশার আলো দেখাচ্ছে নেত্রকোণা দিনাজপুরে আমন ধানের বাম্পার ফলন পাঁচবিবিতে ফ্যামিলি কার্ড জরিপ কাজের উদ্বোধন ‎পাঁচবিবিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল দুটি দোকান ‎ রুমা উপজেলায় জেলা প্রশাসকের দিনব্যাপী সরকারি সফর: বিদ্যালয় ও থানা পরিদর্শন এবং মতবিনিময় সভা

বটিয়াঘাটায় স্কুলছাত্রীকে অপহরণ, পরিবারকে প্রাণনাশের হুমকির অভিযোগ

Reporter Name / ৬ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

 

মোঃ মুনজুর আলম, স্টাফ রিপোর্টার:
খুলনার বটিয়াঘাটা উপজেলায় পূর্ববিরোধের জের ধরে এক স্কুলছাত্রীকে অপহরণ এবং তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নাসরিন বেগম নামে এক নারী বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, বিবাদীরা তাঁর এলাকার প্রতিবেশী। তাঁরা বর্তমানে খুলনায় বসবাস করেন। তাঁদের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছে। অভিযোগকারীর দাবি, তাঁর মেয়েকে বিভিন্নভাবে বিরক্ত করা হতো এবং স্কুলের সামনে গিয়েও দাঁড়িয়ে থাকতেন অভিযুক্তরা।

অভিযোগে আরও বলা হয়, নিখোঁজ হওয়ার সময় হাবিবার গলায় একটি স্বর্ণের চেইন ছিল, যার ওজন এক ভরি এবং আনুমানিক মূল্য ২ লাখ টাকা। এ ছাড়া তাঁর কানে দুইটি স্বর্ণের দুল ছিল, যার ওজন চার আনা এবং আনুমানিক মূল্য ৪৮ হাজার টাকা।

অভিযোগকারী আরও জানান, ঘটনার পর বিবাদীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে ২ ও ৩ নম্বর বিবাদী বিষয়টি জানার পর তাঁকে হুমকি দেন। তাঁদের অভিযোগ, মেয়েকে খোঁজাখুঁজি করলে পরিবারের বড় ধরনের ক্ষতি করা হবে এবং মিথ্যা মামলায় ফাঁসানো হবে।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, ১৭ নভেম্বর সকাল আনুমানিক ৭টার দিকে ২ নম্বর বিবাদী ফোন করে ঘটনাটি নিয়ে লোকজনকে জানাজানি করলে অথবা থানায় অভিযোগ করলে পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেন।

অভিযোগে যাঁদের নাম উল্লেখ করা হয়েছে:

১. সোহান শেখ (১৪), পিতা— সাইদুল্লা শেখ।
২. সাইদুল্লা শেখ (৪০), পিতা— করিম শেখ।
৩. রুলি বেগম (৩৫), স্বামী— সাইদুল্লা শেখ।
৪. শাকিল শেখ (১৭), পিতা— সাইদুল্লা শেখ।

অভিযোগকারীর বাড়ি কল্যাণনগর, থানা বটিয়াঘাটা, জেলা খুলনা।

এ ঘটনায় নাসরিন বেগম অভিযোগটি সুষ্ঠু তদন্ত করে বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বটিয়াঘাটা থানা পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd