• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিংড়ায় হাতিয়ান্দহ ইউনিয়নে বইছে নির্বাচনের হাওয়া, মুখোমুখি প্রার্থী আব্দুল রশিদ পাবনার ফরিদপুরে সাকিব হত্যার দ্রুত বিচার ও আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন গরু চুরির আতঙ্কে নির্ঘুম রাত কাটছে ডিমলার কৃষকদের অল টাইম ক্লিন সামাজিক সংগঠন এর উদ্যোগে জগন্নাথপুরে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা সিংগাইরে গোল্ডকাপের ট্রফি উম্মোচন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ৭ দফা দাবি আদায়ে নওগাঁয় দলিল লেখকদের সমাবেশ যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা লোহাগাড়ায় স্টুডেন্ট’স ওয়েলফেয়ার ক্লাব কতৃক বইপাঠ ও হিস্ট্রি অলিম্পিয়াড-২৬ পরীক্ষা অনুষ্ঠিত আপন ভাইয়ের প্রতারণায় বাড়িছাড়া, রাস্তায় পড়ে ছিলেন অসুস্থ মহিদুল পাঁচবিবিতে মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিস্থাপন উপলক্ষে দোয়া মাহফিল

কবি ও ডাঃ সঞ্জয় বড়ালের জন্মদিনে গ্রামবাসীর আন্তরিক শুভেচ্ছা

Reporter Name / ১৮০ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

 

ঝালকাঠি (বরিশাল) সংবাদদাতা

১৫ই অক্টোবর ঝালকাঠি জেলার খাজুরা গ্রামের গর্ব, বিশিষ্ট চিকিৎসক ও সাহিত্যপ্রেমী ডাঃ সঞ্জয় বড়াল-এর জন্মদিন। এ উপলক্ষে গ্রামবাসীর পক্ষ থেকে তাঁকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও অফুরন্ত ভালোবাসা। ডাঃ সঞ্জয় বড়াল শুধু একজন দক্ষ চিকিৎসকই নন, তিনি ঝালকাঠি সদর হাসপাতালের মানবসেবায় নিবেদিতপ্রাণ একজন মানুষ। চিকিৎসা পেশার পাশাপাশি তিনি সাহিত্যচর্চাতেও অনুরাগী কবি হিসেবেও পরিচিত। তাঁর হাসিমুখ, বিনয় ও মানবিক আচরণে মুগ্ধ হন সকলেই।গ্রামবাসীর পক্ষ থেকে চিত্রশিল্পী মিলন বিশ্বাস বলেন, “তুমি আমাদের খাজুরা গ্রামের গর্ব। মানুষের সেবায় তোমার নিবেদন আমাদের প্রতিনিয়ত গর্বিত করে। তোমার এই অবস্থানে পৌঁছাতে তোমার পিতা-মাতার অক্লান্ত পরিশ্রম ও ত্যাগ ছিল অপরিসীম। তাঁদের প্রতিও জানাই শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।”পরিবারের দুই ভাই-ই মানুষের সেবায় নিয়োজিত এটিকে গ্রামবাসী এক অনন্য গৌরব হিসেবে দেখছেন। ডাঃ সঞ্জয় বড়াল তাঁর সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে অসহায় মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন।গ্রামবাসীর পক্ষ থেকে জানানো হয়েছে শুভকামনা“তোমার জীবনের প্রতিটি মুহূর্ত ভরে উঠুক অগণিত সুখ, শান্তি ও সাফল্যে। তোমার সেবায় ও কর্মে বরিশাল বিভাগের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়ুক আশীর্বাদের আলো।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd