• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:২১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সাংবাদিকের গায়ে হাত? ধর্মতলা কাঁপিয়ে জবাব দিল সাংবাদিক সমাজ জগন্নাথপুরে প্রথমবারের মতো কৃষি ঋণ বিতরণ শুরু করলো সকল ব্যাংক জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা চট্রগ্রামের কিডস্ ক্লাবের বড় সাফল্য কবিতাঃ জগৎ জিততে হবে ​মুক্তিযোদ্ধারা কাঁদলে বাংলাদেশও কাঁদবে: এমপি আমীর এজাজ খান জগন্নাথপুর উপজেলা বিএনপির জরুরী সভা: ১০ আগস্টের মধ্যে ওয়ার্ড কমিটি জমার নির্দেশ তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম রত্নগর্ভ পিতা-মাতাসহ সায়মাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক, বিয়ে না করলে আত্মহত্যার হুমকি জারিকারক পদে লিখিত পরীক্ষায় অন্যের প্রক্সি দিতে গিয়ে ৬ মাসের কারাদণ্ড, শিক্ষক জুয়েল রানাকে নিয়ে প্রশ্ন

করিমগঞ্জের গুণধর ইউনিয়ন বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে, চেয়ার দিয়ে হামলা আহত বেশ কয়েকজন

Reporter Name / ৭৮ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

 

মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু) জেলা প্রতিনিধি,কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়ন বিএনপি’র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে। শনিবার (২৯ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টায় মরিচখালী বাজারে গুণধর ইউনিয়ন বিএনপি’র কার্যালয়ে চেয়ার দিয়ে হামলা চালানো হয় গুণধর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আশরাফ আলীর উপর এবং পথসভার মঞ্চ ভাংচুরের চেষ্টা করা হয়। সংঘর্ষের কেন্দ্রবিন্দু ছিলেন গুণধর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো:-পারভেজ আহমেদ। এ ঘটনায় এলাকায় বিএনপি’র দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দলীয় নেতাকর্মীরা জানান,বিকাল ৪ টার দিকে গুণধর ইউনিয়ন বিএনপি’র কার্যালয়ে সামনে বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও নির্বাচনী প্রচারণার জন্য পথ সভা আহ্বান করা হয়।সভায় গুণধর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো: আশরাফ আলী,সহ-সভাপতি মোঃ-রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক জামাল উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মোঃ-ধনু মিয়া সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। তবে মো:-পারভেজ আহমেদের অনুসারীদের অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় মেনে নিতে পারেননি ঐ গ্রুপের লোকজন। মোঃ-পারভেজ আহমেদ দলীয় কার্যালয়ে প্রবেশ করতে গিয়ে চেয়ার দিয়ে জোরপূর্বক আঘাত করে বের করার চেষ্টা করেন এবং গালাগালি করেন। এই ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাঁধে। তবে দলের নেতাকর্মীরা জানায়,এতে কেউ গুরুতর আহত হননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd