মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়ায় টানা বর্ষণে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ৩য় ধাপে ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপজেলার কলাউজান ইউনিয়নের ৬,৭,৮ ও ৯ নং ওয়ার্ডের প্রায় ৩ শতাধিক বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও উপহার বিতরণ করা হয়।
১৭ জুলাই ( শুক্রবার) বিকালে লোহাগাড়া উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফৌজুল কবির ফজলু।
কলাউজান ইউনিয়ন বিএনপি নেতা ও ব্যবসায়ী মোঃ সেলিম উদ্দিনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম আবু সাঈদ চৌধুরী টিটু।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম এম কাশেম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি এস এম সাহাব উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন,সদস্য সচিব রমজানুল কবির জয়,যুগ্ম আহবায়ক মোঃ কফিল উদ্দিন, কলাউজানের কৃতি সন্তান যুবদল নেতা মোঃ নাজিম উদ্দিন, মাঈনুদ্দীন,উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ কায়েস উদ্দিন,মোঃ তাজুল ইসলাম,আরফাত হোসেন,স্বেচ্ছাসেবক দল নেতা ইকবাল হোসেন,আমিনুল ইসলাম আমিন,হামি হোসেনসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।