• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সাংবাদিকের গায়ে হাত? ধর্মতলা কাঁপিয়ে জবাব দিল সাংবাদিক সমাজ জগন্নাথপুরে প্রথমবারের মতো কৃষি ঋণ বিতরণ শুরু করলো সকল ব্যাংক জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা চট্রগ্রামের কিডস্ ক্লাবের বড় সাফল্য কবিতাঃ জগৎ জিততে হবে ​মুক্তিযোদ্ধারা কাঁদলে বাংলাদেশও কাঁদবে: এমপি আমীর এজাজ খান জগন্নাথপুর উপজেলা বিএনপির জরুরী সভা: ১০ আগস্টের মধ্যে ওয়ার্ড কমিটি জমার নির্দেশ তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম রত্নগর্ভ পিতা-মাতাসহ সায়মাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক, বিয়ে না করলে আত্মহত্যার হুমকি জারিকারক পদে লিখিত পরীক্ষায় অন্যের প্রক্সি দিতে গিয়ে ৬ মাসের কারাদণ্ড, শিক্ষক জুয়েল রানাকে নিয়ে প্রশ্ন

কালিয়াকৈরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

Reporter Name / ৪৪৪ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

 

 

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

 

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
বুধবার সকালে নাওজোড় হাইওয়ে থানা পুলিশ এর আয়োজনে কালিয়াকৈর বাসটার্মিনালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা শেষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এক বর্ণাঢ্য ‍র‍্যালি অনুষ্ঠিত হয়।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলমের সভাপতিত্বে ও
গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক দেওয়ান মোঃ জসিম উদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন গাজীপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি মোঃ রিয়াজ উদ্দিন, গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মিনার উদ্দিন, বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন আলী, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক মোঃ কিরণ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন সহ বিভিন্ন নেতা কর্মীরা।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালক ও যাত্রী উভয়ের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মানসম্মত হেলমেট ব্যবহার, গতিসীমা মেনে চলা ও যানবাহনের নিয়মিত ফিটনেস পরীক্ষার কোনো বিকল্প নেই। তারা আরও বলেন, নিরাপদ সড়ক গড়তে পুলিশ, পরিবহন শ্রমিক, মালিক ও যাত্রী—সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd