কলমেঃ সাহারিয়ার ইসলাম
শরিফ ওসমান হাদী—নামটা নিলে বুক শক্ত হয়,
অন্ধকার যত ঘন হোক, আলো তত জেগে রয়।
সময়ের কোলাহলে সে ছিল এক দৃঢ় উচ্চারণ,
কথা কম, চোখে ছিল গভীর সত্যের ঘোষণা তখন।
ভয় যখন রাজপথে চলে বুক ফুলিয়ে ধীরে,
হাদীর মতো নামগুলো দাঁড়ায় নীরবে কিন্তু স্থিরে।
সে জানত—সব যুদ্ধ হয় না অস্ত্রের ভাষায়,
কিছু লড়াই হয় সোজা হয়ে দাঁড়িয়ে থাকায়।
আজ কালো আমাদের দিন, কালো কাপড়ের ভিড়,
তবু বুকের ভেতর জ্বলে এক অদৃশ্য প্রদীপ।
কারণ কিছু মানুষ হারিয়ে গিয়েও হারায় না আর,
তাদের নামই হয়ে ওঠে চলার সাহস, চলার পথচার।
শরিফ ওসমান হাদী—তুমি শুধু একটি স্মৃতি নও,
তুমি শেখাও কীভাবে ভাঙা সময়ে মানুষ হও।
কাল পেরিয়ে যাবে, ইতিহাস নেবে নতুন মোড়,
তবু কিছু নাম থেকে যাবে—অটল, নির্ভীক, দৃঢ়।