• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
  • [gtranslate]

কিশোরগঞ্জের অষ্টগ্রামে স্বর্ণ ছিনতাইকারী গ্রেফতার মালামাল উদ্ধার

Reporter Name / ১৭৯ Time View
Update : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

 

মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত উপজেলা অষ্টগ্রামে স্বর্ণ ব্যবসায়ী প্রদিপের সঙ্গে ছিনতাইয়ে জড়িত এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে অষ্টগ্রাম থানা পুলিশ।

‎‎জানা গেছে,সদর ইউনিয়নের হাবেলি পাড়া এলাকার শেখ শিপু (৩৭) পিতা মৃত শফি উদ্দিন এর নেতৃত্বে তিনজন গত ২৪ সেপ্টেম্বর রাত ৯টার দিকে প্রদিপের কাছ থেকে ছিনতাই করে। ছিনতাইয়ের ঘটনাটি ঘটে হাবেলি পাড়া প্রদিপের বাড়ির সামনের রাস্তায়,তিনি অষ্টগ্রাম বড় বাজার থেকে বাড়ি ফেরার পথে ছিলেন। ঘটনার পর ২৫ সেপ্টেম্বর অষ্টগ্রাম থানায় একটি অজ্ঞাতনামা মামলা দায়ের করে স্বর্ণ ব্যবসায়ী প্রদিপ।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সদর ইউনিয়নের কলাপাড়া এলাকায় শেখ শিপুর শশুর বাড়িতে অভিযান পরিচালনা করে ১ জোড়া স্বর্ণের কানের দুল, ১টি ব্যাচলেইট এবং ১ ভরি রূপা উদ্ধার করে।

‎পুলিশ ১ অক্টোবর শেখ শিপুকে তার শশুর বাড়ি থেকে গ্রেফতার করে। পরবর্তীতে ৭ অক্টোবর দুই দিনের রিমান্ডে আনা হলে তিনি ঘটনার সঙ্গে সম্পৃক্ততা স্বীকার করেন এবং সহযোগীদের নাম প্রকাশ করেন। বর্তমানে সহযোগীদের গ্রেফতার এবং বাকি মালামাল উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে।

‎অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন ‘আজকের জনকথা’ পত্রিকা কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd