• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সাংবাদিকের গায়ে হাত? ধর্মতলা কাঁপিয়ে জবাব দিল সাংবাদিক সমাজ জগন্নাথপুরে প্রথমবারের মতো কৃষি ঋণ বিতরণ শুরু করলো সকল ব্যাংক জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা চট্রগ্রামের কিডস্ ক্লাবের বড় সাফল্য কবিতাঃ জগৎ জিততে হবে ​মুক্তিযোদ্ধারা কাঁদলে বাংলাদেশও কাঁদবে: এমপি আমীর এজাজ খান জগন্নাথপুর উপজেলা বিএনপির জরুরী সভা: ১০ আগস্টের মধ্যে ওয়ার্ড কমিটি জমার নির্দেশ তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম রত্নগর্ভ পিতা-মাতাসহ সায়মাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক, বিয়ে না করলে আত্মহত্যার হুমকি জারিকারক পদে লিখিত পরীক্ষায় অন্যের প্রক্সি দিতে গিয়ে ৬ মাসের কারাদণ্ড, শিক্ষক জুয়েল রানাকে নিয়ে প্রশ্ন

‎কিশোরগঞ্জ জেলা মটরযান শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

Reporter Name / ৭৭ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫


‎মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

‎কিশোরগঞ্জ জেলা মটরযান শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে একরামপুর করগাঁও বাসস্ট্যান্ড সংলগ্ন  সংগঠনের কার্যালয়ে নবনির্বাচিত কমিটিকে শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ও কিশোরগঞ্জ জেলা বিএনপির   সাধারন সম্পাদক মো: মাজহারুল ইসলাম ।

‎শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনার নজরুল ইসলাম, মো: আব্দুল শহীদ, মো: আব্দুস সাত্তার ও মো: আলমগীর কবীরসহ জেলা মটরযান শ্রমিক ইউনিয়নের সকল সদস্যগণ ।

‎কিশোরগঞ্জ  জেলা মটরযান  শ্রমিক ইউনিয়ন  রেজিঃ নং ঢাকা- ১৮৯৫ এর ২০২৫-২০২৮ সনের ত্রি-বার্ষিক নির্বাচন গত ২৯ নভেম্বর অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটে সভাপতি পদে মো: হাবিবুর রহমান, কার্যকরী সভাপতি পদে শাহাদাৎ হোসেন মন্টু , সহ-সভাপতি পদে মো: দিনু মিয়া, সাধারণ সম্পাদক মো: দ্বীন আল ইসলাম উজ্জ্বল, সহ-সাধারণ সম্পাদক পদে মো: আজিজুল হাকিম , সাংগঠনিক সম্পাদক পদে মো: তাজুল ইসলাম সবুজ, অর্থ সম্পাদক পদে মো: আনিসুজ্জামান , দপ্তর সম্পাদক পদে মো: সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক পদে আরিফুর রহমান রনি , কার্যকরী সদস্য পদে যথাক্রমে (১) মো: শহিদুল ইসলাম জুয়েল, (২) মো: কবীর মিয়া, (৩) মোঃ কাঞ্চন মিয়া, (৪) মো: সবুজ মিয়া নির্বাচিত হন।

‎শপথ গ্রহণ অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, কিশোরগঞ্জ  জেলা মটরযান শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দ কিশোরগঞ্জের মটরযান শ্রমিকদের স্বার্থ রক্ষায় নিরলসভাবে কাজ করবেন বলে আমরা আাশা ব্যক্ত করেন । কিশোরগঞ্জের জেলা মটরযান শ্রমিক ইউনিয়ন ঐক্যবদ্ধভাবে নিজেদের ন্যায্য দাবী প্রতিষ্ঠায় এগিয়ে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd