• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ডাক অধিদপ্তরের আওতাধীন সকল কার্যালয় ও পোস্ট অফিসকে ধূমপান ও তামাকমুক্ত ঘোষণা যশোর থেকে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নেওয়া হচ্ছে চট্টগ্রামে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ রাণীশংকৈল স্বেচ্ছাসেবক দলের সম্মেলনের পরও কমিটি ঘোষণা হয়নি, আলোচনায় পলাশ-মনোয়ার-শাওনসহ কয়েকজন লোহাগাড়া সমিতি চট্টগ্রামের ত্রাণ বিতরণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত কবিতাঃ  বিচ্ছেদ সাংবাদিকের গায়ে হাত? ধর্মতলা কাঁপিয়ে জবাব দিল সাংবাদিক সমাজ জগন্নাথপুরে প্রথমবারের মতো কৃষি ঋণ বিতরণ শুরু করলো সকল ব্যাংক জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা চট্রগ্রামের কিডস্ ক্লাবের বড় সাফল্য কবিতাঃ জগৎ জিততে হবে

কুষ্টিয়ায় শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

Reporter Name / ১৪১ Time View
Update : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

 

ব্যুরো প্রধান, খুলনা বিভাগঃ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠ প্রাঙ্গণে আহত জুলাই যোদ্ধা, কুষ্টিয়া সদর-এর ব্যানারে এ গায়েবানা জানাজার আয়োজন করা হয়।
গায়েবানা জানাজায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। জানাজায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জজ কোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট শামীম উল হাসান অপু, জুলাই যোদ্ধা ও কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরীফ, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টুসহ আরও অনেকে।
গায়েবানা জানাজা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট শামীম উল হাসান অপু বলেন, “হাদি ছিল বাংলাদেশের একজন প্রকৃত সন্তান। দেশকে নিয়ে তার ভালোবাসা ও চিন্তাভাবনা ছিল অসাধারণ। অল্প বয়সেই সে কিভাবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে গভীর উপলব্ধি ও ইতিহাস সম্পর্কে বিস্তৃত জ্ঞান অর্জন করেছিল, যা অনেক প্রবীণ রাজনীতিবিদদের মধ্যেও দেখা যায় না।”
এসময় বক্তারা শহীদ শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে তুলে ধরেন। পাশাপাশি শহীদ হাদির স্মৃতি সংরক্ষণ ও তার আদর্শ বাস্তবায়নের আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd