• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ক্ষমতাসীন দলকে ভোট না দিলে উন্নয়ন হবে না- মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদে এমপি বেলাল জুলাইয়ের স্মরণে গল্প লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হাসপাতালের গেটে অ্যাম্বুলেন্সে ভয়াবহ আগুন ৭ মাসের শিশুকে রেখে না-ফেরার দেশে মা মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০ পলাশবাড়ী উপজেলায় ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেনি ৩ শিক্ষার্থীকে সিংগাইরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা, আহত ৫ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, ৫০ জন পেল বৃত্তি ৩ বিশিষ্ট শিক্ষাবিদকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন জগন্নাথপুরে স্হানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের তোপের মুখে, সরকারি স্কুলে নিম্নমানের সংস্কার কাজ বন্ধ

ক্ষমতাসীন দলকে ভোট না দিলে উন্নয়ন হবে না- মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদে এমপি বেলাল

Reporter Name / ৩৩ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

জেসমিন আক্তার মনি, রংপুর প্রতিনিধি:

রংপুরের মানুষ ক্ষমতাসীন দলের বাইরে স্থানীয় প্রতিনিধি নির্বাচিত করায় উন্নয়ন থেকে পিছিয়ে থাকে—স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন রংপুর-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য অধ্যাপক মাহবুবার রহমান বেলাল। মঙ্গলবার রাত ৮টার দিকে রংপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ৯ আগস্ট রংপুরে এসে একটি অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অঞ্চলের মানুষের রাজনৈতিক সিদ্ধান্ত ও ভোটাধিকার নিয়ে যে মন্তব্য করেছেন, তা অত্যন্ত নিন্দনীয় ও গণতান্ত্রিক চেতনার পরিপন্থী।
মাহবুবার রহমান বেলাল বলেন, উন্নয়নের জন্য ক্ষমতাসীন দলকেই ভোট দিতে হবে—এমন ধারণা গণতন্ত্রের মৌলিক চেতনার সঙ্গে সাংঘর্ষিক। জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করবেন—এটাই তাদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার।
তিনি বলেন, একজন প্রজ্ঞাবান রাজনীতিবিদের কাছ থেকে এ ধরনের বক্তব্য রংপুরের মানুষকে ব্যথিত করেছে। কোনো এলাকার উন্নয়ন নির্ভর করবে না সেই এলাকার মানুষ কোন রাজনৈতিক দলকে ভোট দিয়েছে তার ওপর; বরং রাষ্ট্রের সব নাগরিক ও সব অঞ্চলের সমান উন্নয়ন নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, রংপুরসহ উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা এখনো পুরোপুরি সমাধান হয়নি। তেল, গ্যাস ও বিদ্যুতের সংকট নিয়েও সরকারের কঠোর সমালোচনা করেন তিনি। জনগণের মৌলিক চাহিদা পূরণ ও উত্তরাঞ্চলের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এই সংসদ সদস্য।
এ সময় তিনি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য প্রত্যাহার করে জনগণের ভোটাধিকার ও রাজনৈতিক স্বাধীনতার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত উত্তরাঞ্চলের ১২ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd