মোঃ শিহাব খন্দকার,
বিশেষ প্রতিনিধি খুলনা:
পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ খুলনা বটিয়াঘাটা উপজেলা শাখার উদ্যোগে দাওয়াহ মতবিনিময় সভা অনুষ্ঠিত
গতকাল ৮ নভেম্বর’ ২৫, শনিবার বাদ এশা পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা শাখার উদ্যোগে বাইনতলা রাফি হামদান শিল্পীগোষ্ঠী মিলনায়তনে এক দাওয়াহ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের আমির ও মুরশিদুল উম্মাহ সাইয়েদ মুহাম্মদ রাবে’ হাসানী নদভী রহ. এর খলীফা ড. মাওলানা শহীদুল ইসলাম ফারুকী।
সভায় দাওয়াহ কার্যক্রমকে আরও শক্তিশালী ও সময়োপযোগী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামের দাওয়াহ হচ্ছে নবুয়তের অন্যতম দায়িত্ব ও উম্মাহর অগ্রযাত্রার প্রাণশক্তি। এজন্য প্রত্যেক দায়িত্বশীলকে সমাজে দাওয়াহর পরিবেশ সৃষ্টি, মানবতার সেবা এবং ইসলামী মূল্যবোধ প্রচারে নিবেদিত হতে হবে।
তিনি আরো বলেন, “দাওয়াহ হচ্ছে মানুষের হৃদয়ে আল্লাহর বার্তা পৌঁছে দেয়ার মহান দায়িত্ব। এই দায়িত্ব পালনে আমাদের জ্ঞান, কর্ম এবং চরিত্র—তিনটিকেই দাওয়াহর মান অনুযায়ী গড়ে তুলতে হবে।”
তিনি আরো বলেন, “প্রতিটি মুসলিমের কাছে ইসলামের মৌলিক জ্ঞান পৌঁছে দিতে হবে। এটিই এখন সবচেয়ে বড় দাওয়াহ। কারণ দ্বীনি জ্ঞানের মুসলমানরা খ্রিস্টান মিশনারী, কাদিয়ানী ও বিভিন্ন বাতিল ফিরকার কবলে পড়ে ঈমানহারা হচ্ছে।”
সভায় সভাপতিত্ব করেন পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ খুলনা জেলা আমির ও রাফি হামাদান শিল্পীগোষ্ঠীর সভাপতি মাওলানা সোহরাব হুসাইন। উপস্থিত ছিলেন রাফি হামাদান শিল্পীগোষ্ঠীর সহ-সভাপতি মাওলানা খায়রুল ইসলাম, পরিচালক শাহীনুজ্জামান, ক্বারী আরাফাত জামিল প্রমুখ।