• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কবিতাঃ  বিচ্ছেদ সাংবাদিকের গায়ে হাত? ধর্মতলা কাঁপিয়ে জবাব দিল সাংবাদিক সমাজ জগন্নাথপুরে প্রথমবারের মতো কৃষি ঋণ বিতরণ শুরু করলো সকল ব্যাংক জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা চট্রগ্রামের কিডস্ ক্লাবের বড় সাফল্য কবিতাঃ জগৎ জিততে হবে ​মুক্তিযোদ্ধারা কাঁদলে বাংলাদেশও কাঁদবে: এমপি আমীর এজাজ খান জগন্নাথপুর উপজেলা বিএনপির জরুরী সভা: ১০ আগস্টের মধ্যে ওয়ার্ড কমিটি জমার নির্দেশ তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম রত্নগর্ভ পিতা-মাতাসহ সায়মাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক, বিয়ে না করলে আত্মহত্যার হুমকি

গণভোটে জনসচেতনতা ও ভোটার উদ্বুদ্ধকরণে খুলনা জেলায় ইমাম সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name / ১০৯ Time View
Update : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬

 

ব্যুরো প্রধান খুলনা বিভাগ

দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন, উন্নয়ন ও গতিশীলতা নিশ্চিত করতে আসন্ন গণভোটে “হ্যাঁ” ভোটকে বিজয়ী করার আহ্বান জানানো হয়েছে বিভাগীয় ইমাম সম্মেলনে। গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) বিকাল তিনটায় খুলনার বিভাগীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আলী রীয়াজ, মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) ও গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক কার্যক্রমের মুখ্য সমন্বয়ক।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আলী রীয়াজ বলেন,গণভোট একটি ঐতিহাসিক সিদ্ধান্তের মাধ্যম। দেশের চাবিকাঠি আজ জনগণের হাতে। পরিবর্তনের জন্য ‘হ্যাঁ’ বলা মানেই দেশকে এগিয়ে নেওয়ার পক্ষে অবস্থান নেওয়া। মসজিদের ইমামরা সমাজে নৈতিকতা ও সচেতনতার বাতিঘর। আপনাদের দায়িত্ব হচ্ছে সত্য ও কল্যাণের পক্ষে মানুষকে উদ্বুদ্ধ করা।
তিনি আরও বলেন, দেশের স্থিতিশীলতা, উন্নয়ন ও গতিশীলতার জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট অপরিহার্য। জুমার নামাজসহ বিভিন্ন ধর্মীয় সমাবেশে ইমামদের মাধ্যমে গণভোটের গুরুত্ব জনগণের কাছে তুলে ধরার আহ্বান জানান তিনি।সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মনির হায়দার, মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। তিনি বলেন,
দেশের ভবিষ্যৎ বিনির্মাণে এই গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমামগণ যদি জনগণকে সচেতন করেন, তাহলে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত আরও শক্তিশালী হবে।আরেক বিশেষ অতিথি জনাব মোঃ ফজলুর রহমান বলেন,গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে বাংলাদেশ আরও গতিশীল ও উন্নয়নমুখী রাষ্ট্রে পরিণত হবে। ধর্মীয় নেতৃবৃন্দের সক্রিয় অংশগ্রহণ এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে।
সম্মেলনের সভাপতিত্ব করেন জনাব মোঃ মোখতার আহমেদ, অতিরিক্ত সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সভাপতির বক্তব্যে তিনি বলেন,ইসলাম শান্তি, ন্যায় ও কল্যাণের শিক্ষা দেয়। দেশের কল্যাণে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া সময়ের দাবি। ইমামদের প্রতি আহ্বান থাকবে জুমার নামাজের খুতবায় ও আলোচনায় গণভোটের গুরুত্ব তুলে ধরবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ মোখতার আহমেদ (অতিরিক্ত সচিব), বিভাগীয় কমিশনার, খুলনা, ইসলামিক ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আলেম-ওলামা ও খুলনা জেলার বিভিন্ন উপজেলার সম্মানিত মসজিদের ইমামগণ।সম্মেলনে সিদ্ধান্ত গৃহীত হয় গণভোটকে সামনে রেখে সম্মানিত ইমামগণ জুমার নামাজের সময় মুসল্লিদের মাঝে গণভোটের গুরুত্ব, “হ্যাঁ” ভোটের প্রয়োজনীয়তা এবং দেশের উন্নয়নে এর ভূমিকা তুলে ধরবেন। বক্তারা সর্বসম্মতভাবে বলেন, “হ্যাঁ” ভোটকে বিজয়ী করেই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd