• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ রাণীশংকৈল স্বেচ্ছাসেবক দলের সম্মেলনের পরও কমিটি ঘোষণা হয়নি, আলোচনায় পলাশ-মনোয়ার-শাওনসহ কয়েকজন লোহাগাড়া সমিতি চট্টগ্রামের ত্রাণ বিতরণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত কবিতাঃ  বিচ্ছেদ সাংবাদিকের গায়ে হাত? ধর্মতলা কাঁপিয়ে জবাব দিল সাংবাদিক সমাজ জগন্নাথপুরে প্রথমবারের মতো কৃষি ঋণ বিতরণ শুরু করলো সকল ব্যাংক জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা চট্রগ্রামের কিডস্ ক্লাবের বড় সাফল্য কবিতাঃ জগৎ জিততে হবে ​মুক্তিযোদ্ধারা কাঁদলে বাংলাদেশও কাঁদবে: এমপি আমীর এজাজ খান জগন্নাথপুর উপজেলা বিএনপির জরুরী সভা: ১০ আগস্টের মধ্যে ওয়ার্ড কমিটি জমার নির্দেশ

চিত্তরঞ্জন মজুমদারের মৃত্যুতে খুলনা আর্ট একাডেমি গভীরভাবে শোকাহত

Reporter Name / ১৪৯ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

 

খুলনা অফিস:-

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের অবসরপ্রাপ্ত ভেটেরিনারি চিকিৎসক চিত্তরঞ্জন মজুমদার আর নেই।
১লা ডিসেম্বর ২০২৫, সোমবার রাত ৩টা ৩০ মিনিটে তিনি নিজ বাড়িতে পরপারে পাড়ি জমান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর ১ মাস ২৪ দিন।জন্মগ্রহণ করেন ০৭ অক্টোবর ১৯৫৬ সালে। দীর্ঘদিন বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। প্রথমে খুলনা সার্জিক্যাল হাসপাতাল ও ইসলামিয়া হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ভারতে বড় ছেলে চন্দ্রশেখর মজুমদারের কাছে অবস্থান করেন। কিছুটা সুস্থ হয়ে দেশে ফিরে এলেও আবারও শারীরিক অবনতি দেখা দিলে ছোট ছেলে রাজীব মজুমদার চিত্রশিল্পী মিলন বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করেন। খুলনায় আনার আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।চিত্তরঞ্জন মজুমদার ছিলেন অতি সামাজিক, সদালাপী, সৎ ও মানবিক গুণে উজ্জ্বল একজন মানুষ। তাঁর সঙ্গে চিত্রশিল্পী মিলন বিশ্বাসের পরিচয় ২০১২ সালে; যখন রাজীব মজুমদারের হাত ভেঙে গেলে মিলন বিশ্বাস তাঁর চিকিৎসার জন্য রক্তের ব্যবস্থা করেন। সেই পরিচয় থেকেই মজুমদার পরিবারের ঘনিষ্ঠ সদস্যে পরিণত হন তিনি। চিত্তরঞ্জন মজুমদারও তাঁকে আপন সন্তানের মতো স্নেহ ও ভালোবাসা দিতেন। তাঁর মৃত্যুতে চিত্রশিল্পী মিলন বিশ্বাস গভীরভাবে শোকাহত।মৃত্যুকালে তিনি স্ত্রী বাসনা রানী মজুমদার, দুই ছেলে চন্দ্রশেখর মজুমদার (ভারতে কর্মরত),
রাজীব মজুমদার,এবং নাতি নাতনিদের রেখে গেছেন। বড় ছেলে ভারতে ব্যাংকে কর্মরত এবং ছোট ছেলে দেশে ফিরে বাবার সহযোগিতায় ভেটেরিনারি ফার্মেসি পরিচালনা করতেন। স্নেহ, ভালোবাসা ও দায়িত্বে গড়া সুন্দর সাজানো পরিবারটিকে তিনি হঠাৎ শূন্য করে রেখে গেলেন।আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি।ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু তিনি যেন স্বর্গবাস লাভ করেন।সবাইকে অনুরোধ, মজুমদার পরিবারের জন্য দোয়া ও শুভকামনা করবেন, যেন তাঁরা এই শোক কাটিয়ে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd