• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]

গভীর নলকূপ, ঘর নির্মাণ ও ফ্রি চিকিৎসা সেবায় প্রশংসিত লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম

Reporter Name / ৮৬ Time View
Update : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

 

মোঃ ইদ্রিস শেখ, ক্রাইম রিপোর্টার, খুলনা বিভাগ

বাগেরহাটের রামপাল–মোংলা অঞ্চলে গভীর নলকূপ স্থাপন, ঘর নির্মাণ, সাঁকো তৈরি এবং বিনামূল্যে চিকিৎসাসহ নানা মানবিক উদ্যোগের মাধ্যমে প্রশংসা কুড়াচ্ছেন সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। দীর্ঘদিনের মানবিক কর্মকাণ্ডের কারণে এলাকাবাসীর কাছে তিনি “জাদুকরী নেতা”, “মানবিক পুরুষ” ও “রাজপথের রাজা” হিসেবে পরিচিত। বর্তমানে তিনি বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এবং বাগেরহাট–২ (রামপাল–মোংলা–ফকিরহাট) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী।
২০০৯ সাল থেকে আট হাজারেরও বেশি মানুষের চক্ষু চিকিৎসা ও অপারেশনের ব্যবস্থা করেছেন লায়ন ড. ফরিদুল ইসলাম। মোংলার বুদ্ধিপ্রতিবন্ধী যুবক মোস্তাফিজ এবং শিশু রোকাইয়ার চক্ষু অপারেশনে সহায়তা করেও তিনি ব্যাপক আলোচনায় আসেন। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য নিয়মিত শিক্ষা সহায়তাও দিয়ে যাচ্ছেন তিনি।সম্প্রতি গিলাতলা বাজারসংলগ্ন ঋষিপল্লীর ২৫টি পরিবারের জন্য গভীর নলকূপ স্থাপন, ভাগার দীপালি রানী শীলের জন্য একটি নতুন ঘর নির্মাণ, এবং ভোজপতিয়া–পেড়িখালী এলাকায় দুটি বাঁশের সাঁকো নির্মাণ করেন। মোংলায় আগুনে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারকেও তিনি দ্রুত সহায়তা প্রদান করেন।
দুর্যোগের সময় ত্রাণ বিতরণ, গ্রেপ্তারবিরোধী সময়ে বিএনপি নেতাকর্মীদের আইনি, খাদ্য ও অর্থ সহায়তা দেওয়ার কারণে তিনি দলের ভেতরেও আস্থার জায়গা তৈরি করেছেন। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে লিফলেট বিতরণ, উঠান বৈঠক, সভা-সমাবেশসহ মাঠে সক্রিয় ভূমিকা পালন করছেন তিনি।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সাধারণ ভোটারদের পাশাপাশি বিএনপি নেতাকর্মীদের মধ্যেও তার প্রতি সমর্থন লক্ষ করা যাচ্ছে। দলীয় নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বাগেরহাট–২ আসনে ধানের শীষ প্রতীক তার হাতে দেওয়ার দাবি জানিয়েছেন।
নিজের লক্ষ্য সম্পর্কে লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন,আমার মূল লক্ষ্য হলো এলাকার মানুষের পাশে থাকা। শিক্ষা, চিকিৎসা ও দৈনন্দিন জীবনের সহায়তার মাধ্যমে মানুষের জীবনমান উন্নত করতে চাই। সংকট ও দুর্যোগের সময়ে সাধারণ মানুষ যেন সহযোগিতা পায়, সেটাই আমার প্রাধান্য। যদি জনগণ আমাকে দায়িত্ব দেন, আমি তাদের আশা ও আস্থা পূরণে সর্বশক্তি নিয়োগ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd