• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কবিতাঃ প্রেম হতো জগন্নাথপুরে উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ বহরা ইউনিয়নবাসীর পাশে থাকার অঙ্গীকার নিয়ে দেশে ফিরলেন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব শাহ্ মো: নূরুল হক সিংগাইরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতি শাকিল গ্রেপ্তার সুনামগঞ্জের শাল্লায় এক পরিবারে তিন প্রতিবন্ধীকে নিয়ে চরম কষ্টে জীবনযাপন করছেন পিতামাতা গোয়াইনঘাটে জমি নিয়ে বিরোধ: আপন দুই ভাইয়ের দ্বারা হামলার শিকার মাদ্রাসা শিক্ষক মাটির টানে, উদ্ভাবনের শক্তিতে: শেরপুরে ২৫ জাতের ধান উদ্ভাবন সেন্টু কুমার হাজংয়ের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযান শেষে কাভার্ডভ্যানের চাপায় এসআইসহ নিহত ২, আহত ২ লোহাগাড়ার মোস্তফা মার্কেটের সামনে ময়লার পাহাড়, দেখার যেন কেউ নেই?

​গাজীপুরে মিনি ট্রাক ও অস্ত্রসহ ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার

Reporter Name / ৭১ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

​মোঃ আবু সাঈদ, স্টাফ রিপোর্টার:
গাজীপুর মহানগরীতে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ডাকাতদের ব্যবহৃত একটি মিনি ট্রাক,দুটি লোহা কাটার রড এবং একটি দেশীয় অস্ত্র (দা) উদ্ধার করা হয়।​বৃহস্পতিবার (২২ অক্টোবর, ২০২৬) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)।
​পুলিশ সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর আসে যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একদল ডাকাত অপরাধ ঘটানোর উদ্দেশ্যে অবস্থান করছে।প্রাপ্ত সংবাদের ওপর ভিত্তি করে বৃহস্পতিবার রাত আনুমানিক ১:৩০ ঘটিকার সময় মহানগর গোয়েন্দা উত্তর বিভাগের সহকারী পুলিশ কমিশনার শাহীন আলীর নেতৃত্বে একটি চৌকস টিম তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে।
​অভিযানকারী দলে অন্যান্যের মধ্যে ছিলেন এসআই (নিঃ) মোঃ আবু বকর সিদ্দিক, এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান,এএসআই (নিঃ) মোঃ জাকির হোসেন ও এএসআই (নিঃ) মোঃ মাজিদুল ইসলাম।
​ডিবি পুলিশের দলটি বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে চান্দনা স্কুল অ্যান্ড কলেজ গেট সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে একটি সন্দেহভাজন মিনি ট্রাক থামায়। ট্রাকটিতে তল্লাশি চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের দুই সক্রিয় সদস্যকে আটক করা হয়।
​গ্রেফতারকৃতরা হলেন
১. মোঃ আমিনুল ইসলাম মোতালেব (৩৮): পিতা- মোঃ শামছুল হক, মাতা- মনোয়ারা বেগম। স্থায়ী ঠিকানা: গ্রাম- ডুবাইল (পাকুয়া), থানা- গোপালপুর, জেলা- টাঙ্গাইল। বর্তমানে তিনি গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার আমবাগ এলাকায় বসবাস করছিলেন।
২. মোঃ পারভেজ(৫৮)
পিতা- মোঃ মোখলেছুর রহমান, মাতা- মাহমুদা। স্থায়ী ঠিকানা: গ্রাম- পাটগাতী বি স্ট্র্যান্ড, থানা- টুঙ্গিপাড়া, জেলা- গোপালগঞ্জ। তিনি বর্তমানে কোনাবাড়ী থানার আমবাগ ঈদগাহ মাঠ সংলগ্ন ড্রাইভারের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
​আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের দেখানো ও হেফাজতে থাকা একপাশে চেপ্টানো ও বাকানো ২টি বিশেষ লোহার রড, ১টি ধারালো লোহার দা এবং অপরাধে ব্যবহৃত ১টি টাটা মিনি ট্রাক জব্দ তালিকাভুক্ত আলামত হিসেবে উদ্ধার করা হয়।
​পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার ও অভ্যাসগত অপরাধী। মোতালেবের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১টি দস্যুতা, ১টি ডাকাতি, ৪টি চুরি এবং ১টি ডাকাতির প্রস্তুতির মামলাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। অপর আসাম মোঃ পারভেজের বিরুদ্ধে ১টি মাদক মামলা ও ২টি সিআর (CR) মামলা রয়েছে।
​গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার সাথে সম্পৃক্ত অন্যান্য সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd