ইমরান আহমদ, গোয়াইনঘাট প্রতিনিধিঃ
সিলেটের গোয়াইনঘাটে ইজারা বহির্ভূত এলাকা থেকে বালু উত্তোলন করায় মোবাইল কোর্টের অভিযানে ২ জনের ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
১৭ ডিসেম্বর বেলা ১টায় গোয়াইনসেতু সংলগ্ন ইজারা বহির্ভূত এলাকা থেকে বালু উত্তোলন করায় ২ জনকে আটক করে ৬ মাসের কারাদন্ড প্রদান করাহয়।এ সময় ১ হাজার চারশত ঘনফুটবালুসহ একটি বাল্কহেড ও লিস্টার মেশিনসহ একটি কাঠের নৌকা জব্দ করে লেঙ্গুড়া ইউপির ১ ও ২ নং ওয়ার্ড সদস্যেদের জিম্মায় দেয়া হয়। কারাদণ্ড প্রাপ্তরা হচ্ছেন সুনামগঞ্জ জেলার ছাতক থানার কনুসপুর গ্রামের সফিক উদ্দিনের ছেলে নূর মিয়,(৩২) কম্পানিগঞ্জ উপজেলার পাহাড়পুর গ্রামের সফিক মিয়ার ছেলে খালেদ মিয়া (২৬)। অভিমানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার ভূমি ওমর ফারুক গেয়াইনঘাট ও থানার পুলিশ ফোর্স।