• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]

গোয়াইনঘাটে ভারতীয় চোরাই মহিষের আক্রমণে আহত ১২, এলাকায় আতঙ্ক

Reporter Name / ৫৮০ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

 

ইমরান আহমদ, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাটে ভারত থেকে আসা চোরাই মহিষের আক্রমনে নারী পুরুষসহ ১২ জন আহত হয়েছেন।গুরুতর আহতদের সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। মহিষগুলো হাওরে বিচরন করায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এলাকাবাসী সুত্রে জানা যায় সকাল সাতটার দিকে উপজেলা সদর সংলগ্ন পূর্নানগর উত্তর কুটরঘাটের হাসিব মিয়ার বাড়িতে উঠে তার স্ত্রী সুরতুন(৫৫) কে আক্রমন করে মাকে রক্ষা করতে মেয়ে জেসমিন(৩০)এগিয়ে আসলে তিনিও গুরুতর আহত হন। পরে নয়ানগর গ্রামের ইমামউদ্দিন তাদের দেকতে গেলে দুটি মহিষ তার উপর আক্রমন করে।সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত মহিষের আক্রমনে পুকাশ, হাতিরপাড়াসহ ৪ টি গ্রামের ১২ জন আহত হন। বিষয়টি উপজেলা প্রশাসন,থানাকে জনানো হলেও বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত মহিষগুলোকে আঠক না করায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স সূত্র জানা যায় সুফিয়ান (১৭)গ্রাম লাফনাউট শিব্বির(৪২) গ্রাম উত্তর গ্রাম কুটর ঘাট, ইসরাক আলী(৩২) গঠাম কুটরঘাট,একই গ্রামের সুরতুন(৫৫), তার মেয়ে জেসমিন (৩০))মুহিব(৪৫)গ্রাম পুকাশ, ইমরান (২৮) গ্রাম হাতির পাড়া তাদের সিলেটে রেফার করা হয়েছে।স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন নয়া নগর গ্রামের ইমাম উদ্দিন (৩৫) ১০ নং পশ্চিম আলীর গাঁও ইউপির ৩ নং ওয়ার্ডের মেম্বার মাসুক আহমদ বলেন সকাল থেকে মহিষ আক্রমন করে ১২ জনকে আহত করেছে,আমরা ৯ জনকে সিলেটে পাটিয়েছি। সংশ্লিষ্টদের জানানো হলেও মহিষগুলো আটকে কর না হওয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। মহিষগুলো কার জানতে চইলে তিনি বলেন বিছনাকান্দি থেকে শাহাব উদ্দিন তাকে ফোন দিয়ে বলেন তার কিছু মহিষ রাস্তায় ছিনতাই হয়েছে। এ ছাড়া এলাকায় গুঞ্জন রয়েছে চোরাই পথে আসা ভারতীয় মহিষ ছুটে গিয়ে পাগলের মত মানুষের উপর আক্রমন করছে।
এ বিষয়ে জানতে চাইলে ইউএনও, এসিল্যান্ডকে ফোন দিলে ফোন রিসিভ হয়নি।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন আহতের খবর পেয়েছি, বিষয়টি বন বিভাগে জানানো হয়েছে।
ছবিঃ সিলেটের গোয়াইনঘাট মহিষের আক্রমনে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আহত ইমাম উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd