• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নিউ ইয়র্কের বিলাসবহুল জীবন ছেড়ে নিজ জেলা ঠাকুরগাও মেয়র প্রার্থী হতে চান আনছারুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ সভায় চাঁপাইনবাবগঞ্জ শ্রেষ্ঠ জেলা দীর্ঘদিন ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল তিন তরুণী গোয়াইনঘাট উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলীম উদ্দিন আর নেই দিরাইয়ে পাষন্ড পিতার হাতে নিস্পাপ দুই শিশুসন্তান খুনের ঘটনায় শোক প্রকাশ করেছেন চরনারচরের সাবেক ইউপি চেয়ারম্যান রতন ও আজিজুল প্রযুক্তিনির্ভর ও নিরবচ্ছিন্ন মনিটরিংয়ে আরও গতিশীল হচ্ছে কেএমপি ডেঙ্গু রোগীদের চিকিৎসার খোঁজ নিলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সিংগাইরে অটোরিকশার ধাক্কায় এক শিশুর মৃত্যু নেত্রকোণায় জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত: তাৎক্ষণিক সেবা পেলেন ভুক্তভোগীরা

গোয়াইনঘাট উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলীম উদ্দিন আর নেই

Reporter Name / ১১ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

ইমরান আহমদ, গোয়াইনঘাট প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলীম উদ্দিন আর নেই।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে নিজ বাড়িতে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে উপজেলার মর্জাতপুর গ্রামের নিজ বাড়িতে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আলীম উদ্দিন। পরে স্বজনরা তাকে দ্রুত গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার (১২ আগস্ট) বাদ আসর স্থানীয় মর্জাতপুর মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সহস্রাধিক মুসল্লি অংশ নেন। জানাজা শেষে মর্জাতপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মরহুম আলীম উদ্দিন পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের মর্জাতপুর (খুর্দ্দা) গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে দীর্ঘদিন ধরে ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন।

তার আকস্মিক ও অকাল মৃত্যুতে গোয়াইনঘাটের পশ্চিম আলীরগাঁও ইউনিয়নসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, বাবা-মা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd