• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নিউ ইয়র্কের বিলাসবহুল জীবন ছেড়ে নিজ জেলা ঠাকুরগাও মেয়র প্রার্থী হতে চান আনছারুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ সভায় চাঁপাইনবাবগঞ্জ শ্রেষ্ঠ জেলা দীর্ঘদিন ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল তিন তরুণী গোয়াইনঘাট উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলীম উদ্দিন আর নেই দিরাইয়ে পাষন্ড পিতার হাতে নিস্পাপ দুই শিশুসন্তান খুনের ঘটনায় শোক প্রকাশ করেছেন চরনারচরের সাবেক ইউপি চেয়ারম্যান রতন ও আজিজুল প্রযুক্তিনির্ভর ও নিরবচ্ছিন্ন মনিটরিংয়ে আরও গতিশীল হচ্ছে কেএমপি ডেঙ্গু রোগীদের চিকিৎসার খোঁজ নিলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সিংগাইরে অটোরিকশার ধাক্কায় এক শিশুর মৃত্যু নেত্রকোণায় জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত: তাৎক্ষণিক সেবা পেলেন ভুক্তভোগীরা

রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ সভায় চাঁপাইনবাবগঞ্জ শ্রেষ্ঠ জেলা

Reporter Name / ১৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
মাদক ও চোরাচালানের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাফল্যের স্বীকৃতি হিসেবে রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ সভায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রথম স্থান অর্জন করেছে। জুলাই ২০২৬ মাসে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ধারাবাহিক অভিযানে মাদক ও চোরাচালানবিরোধী আইনে মোট ২০৬টি মামলা দায়ের এবং ৮৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে উদ্ধার করা হয়েছে ৪ কেজি ১৬৮.৫ গ্রাম হেরোইন, ৮ হাজার ৬২২ পিস ইয়াবা ট্যাবলেট, ৯ কেজি ১০৫ গ্রাম গাঁজা, ৪৪৯ বোতল স্কাফ সিরাপ, ১ বোতল বিদেশি মদ, ৫৬১ লিটার চোলাই মদ ও ৩৫৫ লিটার ওয়াশ। এ ছাড়া চোরাচালানবিরোধী অভিযানে ৮৬টি ভারতীয় মোবাইল ফোন, ভারতীয় বিভিন্ন যন্ত্রাংশ ও একটি পিকআপ উদ্ধার করা হয়েছে।
মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কার্যকরভাবে দায়িত্ব পালন করায় রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ সভায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রথম স্থান অর্জন করে। এ উপলক্ষে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ-এর কাছ থেকে সম্মাননা পুরস্কার গ্রহণ করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। পুরস্কার অর্জনের বিষয়ে জেলা পুলিশ জানায়, পুলিশ সুপারের দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল কর্মকর্তা ও সদস্য আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় এ সাফল্য অর্জিত হয়েছে। এ স্বীকৃতি জেলা পুলিশের সদস্যদের মনোবল আরও বৃদ্ধি করবে এবং মাদক ও চোরাচালানের বিরুদ্ধে চলমান কার্যক্রমে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। পুলিশ সুপার জেলা পুলিশের সকল সদস্যকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও সাফল্যের এই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। জেলা পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী সচেতনতার বার্তা হিসেবে বলা হয়েছে— “মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd