• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নিউ ইয়র্কের বিলাসবহুল জীবন ছেড়ে নিজ জেলা ঠাকুরগাও মেয়র প্রার্থী হতে চান আনছারুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ সভায় চাঁপাইনবাবগঞ্জ শ্রেষ্ঠ জেলা দীর্ঘদিন ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল তিন তরুণী গোয়াইনঘাট উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলীম উদ্দিন আর নেই দিরাইয়ে পাষন্ড পিতার হাতে নিস্পাপ দুই শিশুসন্তান খুনের ঘটনায় শোক প্রকাশ করেছেন চরনারচরের সাবেক ইউপি চেয়ারম্যান রতন ও আজিজুল প্রযুক্তিনির্ভর ও নিরবচ্ছিন্ন মনিটরিংয়ে আরও গতিশীল হচ্ছে কেএমপি ডেঙ্গু রোগীদের চিকিৎসার খোঁজ নিলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সিংগাইরে অটোরিকশার ধাক্কায় এক শিশুর মৃত্যু নেত্রকোণায় জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত: তাৎক্ষণিক সেবা পেলেন ভুক্তভোগীরা

দীর্ঘদিন ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল তিন তরুণী

Reporter Name / ১৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

মনির হোসেন, বেনাপোল:
ভালো কাজের প্রলোভনে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে গিয়ে কারাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরেছেন তিন বাংলাদেশি তরুণী।

বুধবার দুপুরে ভারতের হরিদাসপুর চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন ও বিএসএফ কর্তৃপক্ষ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন এবং বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) এর কাছে দু’দফায় তাদের হস্তান্তর করেন বলে জানান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান।

ফেরত আসারা হলেন, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের মেয়ে রিয়া খাতুন (২৫), নড়াইল জেলার পিরোলী গ্রামের আব্দুর রউফ মুন্সির মেয়ে শিল্পি খাতুন একা (২৬) ও পাবনা জেলার গারুরি গ্রামের হাসেম সরদারের মেয়ে শিমলা খাতুন (২৬)।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান বলেন, তারা বিউটি পার্লারে ভালো কাজের প্রলোভনে দালালদের খপ্পরে পড়ে পাসপোর্ট-ভিসা ছাড়াই সীমান্তের অবৈধ পথে ভারতে যায়। মুম্বাই শহরের একটি বিউটি পার্লার কাজ করার সময় রিয়া খাতুন সে দেশের পুলিশের হাতে আটক হয়ে এক বছর এক মাস কারাভোগ করে। অপর দিকে শিল্পী খাতুন ও শিমলা খাতুন পূণে মহারাষ্ট্রে বিউটি পার্লারে কাজ করার সময় পুলিশের হাতে আটক হয়। সেখানে তারা ৮ মাস কারাভোগ করে।

পরবর্তীতে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি চালাচালির এক পর্যায়ে বুধবার বেনাপোল দিয়ে তারা দেশে ফেরে। তাদেরকে পরিবারের কাছে পৌছে দেয়ার জন্য ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামের একটি মানবাধিকার সংগঠনের হাতে তুলে দেওয়া হয়েছে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের এরিয়া কোয়ার্ডিনেটর মুহিত চৌধুরী বলেন, ফেরত আসাদের যশোরে তাদের শেল্টারহোমে রেখে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd