• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুরে সৈয়দ রেজওয়ান আহমদ ও শাহজাহান মিয়ার জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি পাঁচবিবিতে হা-ডু-ডু খেলার উদ্বোধন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা হাতীবান্ধা সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ দেশে শ্রমিক আন্দোলন আলোচনা ও সমঝোতায় হোক সকল সমস্যার সমাধান শিবগঞ্জে এসআরবির অভিযানে কফ রিলিফ, ফায়ারডিল ও বিদেশি মদ উদ্ধার বটিয়াঘাটায় জাতীয় যুব দিবস পালিত, যুবকদের মাঝে ঋণের চেক ও সনদ বিতরণ ধামইরহাটে ৮০ জন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নারী নিহত

Reporter Name / ১০৮ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

আকাশ দাস, টাঙ্গাইল

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় সহিদন বেগম (৬০) নামে এক বৃদ্ধা নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

বুধবার (৫ আগস্ট) দুপুর ১২টায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ঘাটাইল কলেজ মোড় চত্বরে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায় নিহত সহিদন বেগম কালিহাতী উপজেলার পুখুরিয়া ইচ্ছাপুর এলাকার মৃত গফুর মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সহিদন বেগম ঘাটাইল কলেজ মোড় চত্বরে রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ঘাতক বাসটি জব্দ করে ও বাসের চালককে আটক করে থানায় নিয়ে যায়।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোকছেদুর রহমান বলেন, দুর্ঘটনায় জড়িত এমডি সুপার বাসটি জব্দ করা হয়েছে ও চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd