• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর থানা পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার ২ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবাসহ স্ত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক কাঁঠালিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ​ সুর থামলো, পথ ফুরালো না, দায় রয়ে গেল — চারণ কবি হাছেন আলীর স্মরণে উইনিপেগে ই-স্কুটার ব্যবহারকারীদের প্রতিক্রিয়া — ২০২৭ সালে আসছে নতুন নিয়ম লোহাগাড়া সদর ইউনিয়নের সেবক হতে চান এম এ আজিজ শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ৫ নং ভান্ডারকোট পূর্বপাড়ায় দুর্গাপূজার ব্যাপক প্রস্তুতি, সর্বত্র আনন্দময় পরিবেশ দুর্গাপুরে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন, এক লাখ টাকা জরিমানা পূর্বধলায় দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ মহড়া, সচেতন হলো শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবাসহ স্ত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক

Reporter Name / ১৭ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টাস্কফোর্স অভিযানে ১০ পিস ইয়াবাসহ কবিতা খাতুন (৩১) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর স্বামী বিপ্লব হোসেন (৩৭) পালিয়ে যান। বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে সদর মডেল থানাধীন জিয়ানগর হাড্ডিপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে কবিতা খাতুনের কাছ থেকে ১০ পিস ইয়াবা ও নগদ ১ হাজার ৯৬০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের উদ্যোগ নিয়েছেন। উল্লেখ্য, গত মঙ্গলবার (১৩ অক্টোবর) একই এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ আরেক দম্পতিকে আটক করা হয়েছিল। পরপর দুই দিন একই এলাকায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ব্যক্তিদের আটকের ঘটনায় এলাকাটিতে মাদকবিরোধী তৎপরতা জোরদারের বিষয়টি সামনে এসেছে। চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, মাদকের বিস্তার রোধে অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূল ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় অধিদপ্তর নিয়মিতভাবে মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd