• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সুর থামলো, পথ ফুরালো না, দায় রয়ে গেল — চারণ কবি হাছেন আলীর স্মরণে উইনিপেগে ই-স্কুটার ব্যবহারকারীদের প্রতিক্রিয়া — ২০২৭ সালে আসছে নতুন নিয়ম লোহাগাড়া সদর ইউনিয়নের সেবক হতে চান এম এ আজিজ শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ৫ নং ভান্ডারকোট পূর্বপাড়ায় দুর্গাপূজার ব্যাপক প্রস্তুতি, সর্বত্র আনন্দময় পরিবেশ দুর্গাপুরে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন, এক লাখ টাকা জরিমানা পূর্বধলায় দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ মহড়া, সচেতন হলো শিক্ষার্থীরা থানচিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আজ থেকে বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল শুরু বিশ্বনাথে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

Reporter Name / ১৪ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

হারাধন সূত্রধর, ব্যুরো প্রধান,ময়মনসিংহ:
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে শেরপুরে আলোচনা সভা ও দুর্যোগকালীন মহড়া অনুষ্ঠিত হয়েছে।
গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখে জেলা প্রশাসন, শেরপুরের আয়োজনে ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ। এ সময় শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)আসমা বিনতে রফিক, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ আমন্ত্রিত অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় দুর্যোগের ঝুঁকি হ্রাস, দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি গ্রহণ, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ সহনশীল পরিবার ও সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে পারিবারিক পর্যায় থেকেই সচেতনতা সৃষ্টি ও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সর্বস্তরের মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।
আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে দুর্যোগকালীন মহড়া অনুষ্ঠিত হয়। এ মহড়ার মাধ্যমে দুর্যোগের সময় জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং উদ্ধার কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd