এম বাদল খন্দকার, বিশেষ প্রতিনিধি:
রাজধানীর জুরাইন পুলিশ বক্স সংলগ্ন এলাকায় আজ দুপুরে অসহায়, দুঃস্থ, দরিদ্র, পথশিশু ও মুসাফিরদের মাঝে দুপুরের খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
“ন্যায়বিচার ও মানবাধিকার কেন্দ্র কল্যাণ ট্রাস্ট” এর উদ্যোগে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের চেয়ারম্যান জনাব রাসেল কবির। তিনি গরিব, অসহায়, দুঃস্থ ও পথশিশুদের হাতে খাবার তুলে দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম, সাংগঠনিক সম্পাদক মো. বাদশা দেওয়ান এবং অর্থ সম্পাদক মো. আনোয়ার হোসেন।
সংগঠনটি সমাজসেবা ও জনকল্যাণমূলক একটি অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান।
আজ ১২ অক্টোবর, রবিবার দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক অসহায় ও পথচারী মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এ সময় ট্রাস্টের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ন্যায়বিচার ও মানবাধিকার কেন্দ্র কল্যাণ ট্রাস্ট শুরু থেকেই মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের মানবিক কাজ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে।
এ সময় অন্যান্যের মধ্যে ট্রাস্টের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।