• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি কালীগঞ্জে মৎস্য ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরও ২২ জন ডেঙ্গু আক্রান্ত, হাসপাতালে ভর্তি ৮৭ শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শিবগঞ্জে এসআরবি-৫ এর অভিযানে ৩৪৫ পিস ইয়াবা,সহ গ্রেপ্তার ১ চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ শেরপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কক্সবাজারে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের জেলা কমিটি অনুমোদন ও আলোচনা সভা অনুষ্ঠিত ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে অভিভাবক সমাবেশ

ভোলাহাটে পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name / ৪১ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

 

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ মোঃ আবু বাক্কার (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর ২০২৬) রাত ৮টা ১০ মিনিটে ভোলাহাট থানাধীন ৪ নম্বর জামবাড়ীয়া ইউনিয়নের কালীনগর গ্রামে তার নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং ভোলাহাট থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুর রহিম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এ সময় কালীনগর গ্রামের মোঃ এরফান আলীর ছেলে আবু বাক্কারকে গ্রেফতার করা হয়। পরে তার হেফাজত থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদকসংক্রান্ত কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছে ভোলাহাট থানা পুলিশ। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd