• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা সিংগাইরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের উদ্বোধন পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয়

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক

Reporter Name / ১৪ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

 

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় ইস্কাফ সিরাপ, হেরোইন ও গাঁজা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ৩৭০ বোতল ইস্কাফ সিরাপ, ১০০ গ্রাম হেরোইন ও ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ও রাতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহলদল সুবেদার তুষার কান্তিত বিশ্বাসের নেতৃত্বে অভিযান চালায়। সীমান্তের মেইন পিলার ১৮৮ থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কামালপুর গ্রামে জনৈক মনিরুলের বাড়ির পাশে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৩৭০ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ আটক করা হয়।
অপরদিকে, একই দিন রাত ৮টার দিকে চকপাড়া বিওপির আরেকটি বিশেষ টহলদল অভিযান চালায়। সীমান্ত পিলার ১৮৩/৪-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০০ গ্রাম হেরোইন ও ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু অভিযানের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করছে। সব ধরনের মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd