• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা সিংগাইরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের উদ্বোধন পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয়

নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয়

Reporter Name / ১৭ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

 

ফয়সাল আহমেদ জনি, সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় সিংড়া স্মার্ট প্রেস ক্লাব কার্যালয়ে এ কমিটি গঠন ও প্রকাশ করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন খলিল মাহমুদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. মুকুল হোসেন। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ফয়সাল আহমেদ জনি।

প্রকাশিত কমিটির তালিকা অনুযায়ী, সিনিয়র সহ-সভাপতি মো. বেলায়েত হোসেন বাবু, সহ-সভাপতি আলমগীর কবীর বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজীদ ইসলাম জয় ও মো. আশরাফুল সরদার।

এ ছাড়া অর্থ সম্পাদক (ক্যাশিয়ার) মো. আমিনুল হক বাদল, দপ্তর সম্পাদক মো. আপেল মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মামুন আলী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. রাকিব সংকেত, যুব ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. সিফাত মাহমুদ এবং সমাজকল্যাণ সম্পাদক মো. ফয়সাল আহমেদ মাহফুজ।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. জাকারিয়া প্রামাণিক, মো. হাবিব ও মো. রাশিদুল। সাধারণ সদস্য হিসেবে রয়েছেন মো. তামিম হাসান, মো. সুআইব আক্তার, তানভীর আহমেদ সিদ্দিক, মো. ফারদুল হক ও মো. লুৎফর রহমান।

অন্যদিকে, ক্লাবের গঠনতান্ত্রিক নথি অনুযায়ী, স্থায়ী কমিটিকে প্রেস ক্লাবের সর্বোচ্চ নীতিনির্ধারণী ও নিয়ন্ত্রণকারী পর্ষদ হিসেবে নির্ধারণ করা হয়েছে। ক্লাবের নীতিনির্ধারণী সিদ্ধান্ত, সাংগঠনিক কাঠামো সংশোধন, অর্থ ব্যবস্থাপনা এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনায় স্থায়ী কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে উল্লেখ রয়েছে।

গঠনতন্ত্রে স্থায়ী কমিটির মেয়াদ আট বছর নির্ধারণ করা হয়েছে। ২০২৩ সাল থেকে ২০৩১ সাল পর্যন্ত এ কমিটিকে অপরিবর্তনীয় ও অটুট রাখার বিধান রাখা হয়েছে। এ সময়ের মধ্যে সাধারণ পরিষদ বা অন্য কোনো কর্তৃপক্ষ এ কমিটি বিলুপ্ত বা বাতিল করতে পারবে না বলে নথিতে উল্লেখ রয়েছে।

এ ছাড়া ক্লাবের প্রয়োজনে নতুন পদ সৃষ্টি, পদের নাম পরিবর্তন, দায়িত্ব পুনর্নির্ধারণ, উপকমিটি গঠন, বিশেষ টাস্কফোর্স নিয়োগ এবং অপ্রয়োজনীয় পদ বিলুপ্ত করার ক্ষমতা স্থায়ী কমিটির হাতে রাখা হয়েছে।

কার্যনির্বাহী কমিটি অনুমোদন, সংস্কার, কোনো সদস্যের পদ বাতিল কিংবা বিশেষ পরিস্থিতিতে সম্পূর্ণ কার্যনির্বাহী কমিটি ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন কমিটি গঠনের ক্ষমতাও স্থায়ী কমিটির ওপর ন্যস্ত করা হয়েছে।

একই সঙ্গে ক্লাবের নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন গঠন, নির্বাচনের তারিখ ও বিধিমালা চূড়ান্তকরণ, প্রার্থিতা অনুমোদন এবং নির্বাচনী ফলাফল অনুমোদনের ক্ষমতাও স্থায়ী কমিটির হাতে রাখা হয়েছে।

নবগঠিত কমিটি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিল মাহমুদ বলেন, “আজ আমি অনেক আনন্দিত ও খুব খুশি। একঝাঁক তরুণ সাংবাদিককে সঙ্গে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করাই আমাদের লক্ষ্য। আমি সবার প্রতি প্রত্যাশা রাখি, সবাই ঐক্যবদ্ধভাবে সংগঠনের স্বার্থে কাজ করবেন এবং সাংবাদিকতার মর্যাদা অক্ষুণ্ন রাখবেন।”

তিনি আরও বলেন, নতুন কমিটির সদস্যরা পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবেন বলে তিনি আশাবাদী।

নবগঠিত এ কমিটির মাধ্যমে সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের প্রশাসনিক, সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম আরও সুসংগঠিতভাবে পরিচালিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd