• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কবিতাঃ স্বপ্নই বেঁচে থাকার প্রেরণা ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা খুলনায় বর্ণমালা হ্যান্ড রাইটিং একাডেমির উদ্যোগে পবিত্র গীতা পাঠ প্রতিযোগিতা নজরুল বর্ষে খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী যাহরুন তাসনিমের সাফল্য শুধু ভালো ফল করলেই হবে না, আদর্শ মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে- মো এনামুল হক ​খুলনা জেলা যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় গোলাম মোস্তফা তুহিনকে প্রাণঢালা শুভেচ্ছা নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ ২ কারবারি গ্রেপ্তার রাণীশংকৈলে ১০০ পিস ইয়াবাসহ শাহিন আলম গ্রেপ্তার বিশ্বনাথে উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি সভা অনুষ্ঠিত বিদ্যুৎ বিল বকেয়ায় সংযোগ বিচ্ছিন্ন, অন্ধকারে ডিমলার মিনি স্টেডিয়াম

চুনতিতে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো সীরাতুন্নবী (সা:) মাহফিল

Reporter Name / ১৩৮ Time View
Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

 

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহী চুনতিতে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ২২সেপ্টেম্বর সোমবার দিবাগত রাতে শেষ হলো ১৯ দিনব্যাপী সীরাতুন্নবী ( সা:) মাহফিল। এই মাহফিলে দেশের বিশিষ্ট আলেম ওলামা ইসলামী বক্তারা অংশ নেন এবং পবিত্র সীরাতুন্নবী ( সা:) এর গুরুত্ব তুলে ধরেন। শেষদিনে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীদের অংশ গ্রহনে মাহফিল প্রাঙ্গণ কাণায় কাণায় পূর্ণ হয়ে ওঠে। বক্তারা বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:) এর জীবনাদর্শ তুলে ধরে সমাজে ন্যায়নীতি, ভ্রাতৃত্ব মানব কল্যাণ প্রতিষ্ঠার আহবান জানান। ফজরের নামাজের পূর্বে অনুষ্ঠিত হয় আখেরী মোনাজাত। এ সময় মুসলিম উম্মাহর ঐক্য, দুনিয়ার সকল মুসলমানদের শান্তি, দেশের উন্নতি, সমৃদ্ধি এবং বিশ্বব্যাপি শান্তি কামনা করা হয়। আবেগঘন এই মুহূর্তে অসংখ্য মানুষ অশ্রুসজল চোখে মহান আল্লাহর দরবারে হাত তুলেন আকাশের দিকে। লাখো মুসল্লী একসাথে কান্নায় ভেঙ্গে পড়েন। কেউ মোনাজাত করল নিজের জন্য, কেউ পরিবারের জন্য, সেই মুহুর্তে মনে হচ্ছিল পুরো চুনতি এক অশ্রুসিক্ত সমুদ্র, সেখানে ঢেউ তুলছে শুধু আমিন, আমিন ধ্বনি। প্রসঙ্গত, চুনতির এই ঐতিহ্যবাহী সীরাত মাহফিল দীর্ঘদিন ধরে ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে। প্রতি বছরের মতো এবারো হাজার হাজার মানুষ দুর- দুরান্ত থেকে এসে অংশগ্রহণ করেন এই মাহফিলে। মাহফিলকে কেন্দ্র করে চুনতিতে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। দুর- দুরান্ত থেকে আসা মানুষদের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি ছিল চোখে পড়ার মতো। স্থানীয় প্রশাসন ও মাহফিল পরিচালনা কমিটির সমন্বিত প্রচেষ্টায় শান্তিপূর্ণভাবে সমাপ্তি হয় এই বৃহৎ ধর্মীয় সমাবেশের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd