• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সাংবাদিকের গায়ে হাত? ধর্মতলা কাঁপিয়ে জবাব দিল সাংবাদিক সমাজ জগন্নাথপুরে প্রথমবারের মতো কৃষি ঋণ বিতরণ শুরু করলো সকল ব্যাংক জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা চট্রগ্রামের কিডস্ ক্লাবের বড় সাফল্য কবিতাঃ জগৎ জিততে হবে ​মুক্তিযোদ্ধারা কাঁদলে বাংলাদেশও কাঁদবে: এমপি আমীর এজাজ খান জগন্নাথপুর উপজেলা বিএনপির জরুরী সভা: ১০ আগস্টের মধ্যে ওয়ার্ড কমিটি জমার নির্দেশ তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম রত্নগর্ভ পিতা-মাতাসহ সায়মাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক, বিয়ে না করলে আত্মহত্যার হুমকি জারিকারক পদে লিখিত পরীক্ষায় অন্যের প্রক্সি দিতে গিয়ে ৬ মাসের কারাদণ্ড, শিক্ষক জুয়েল রানাকে নিয়ে প্রশ্ন

চুনতীর ১৯ দিনব্যাপী মাহফিলে বক্তরা বলেন- বিশ্বের ইতিহাসে অনন্য ১৯ দিন ব্যাপী সীরতুন্নবী (স:) মাহফিল

Reporter Name / ৩১৮ Time View
Update : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

 

মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম 

আশেকে রাসুল (দ.) হযরত মাওলানা হাফেজ আহমদ শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫৫তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে ৮ম দিবস ১১ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। আঞ্জুমানে তোলাবায়ে সাবেক্বীন সভাপতি আলহাজ্ব মাওলানা মমতাজুর রহমান সভাপতিত্বে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জন আলহাজ্ব ডা. মাহমুদুর রহমান। চুনতি হাকিমিয়া অনার্স মাস্টার্স মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সাবেক অধ্যক্ষ হাফিজুল হক নিজামী এর যৌথ সঞ্চালনায় আলোচনা করেন আলহাজ্ব মাওলানা আবদুল্লাহ আল মারুফ, চট্টগ্রাম দারুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা আহমদুর রহমান, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাওলানা ছাবের আহমদ, রূপকানিয়া আহমদিয়া দাখিল মাদ্রাসার সহ সুপার হাফেজ মাওলানা আবদুল মোমেন। বক্তারা বলেন পৃথিবীর ইতিহাসে এত দীর্ঘ ও সুশৃঙ্খলভাবে রাসূল (সাঃ)-এর মীলাদ ও সীরাত আলোচনার এমন আয়োজন আর কোথাও হয় না, তাই একে একটি অনন্য এবং বৃহত্তর শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বলেন। ১৯ দিন ব্যাপী সীরতুন্নবী (সঃ:) চুনতীর এই ঐতিহ্যবাহী এবং তথ্যবহুল মাহফিল, এইখানে মানুষকে রাসুল (সাঃ)-এর জীবন সম্পর্কে গভীরভাবে জ্ঞানার্জনের সুযোগ করে দেয়। ১৯৭২ সাল থেকে আজ পর্যন্ত প্রায় ৫৫ বছরেরও বেশি সময় ধরে এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে এটি মুসলিম উম্মাহর জন্য একটি ঐক্যের প্লাটফর্ম হিসেবে কাজ করে, যেখানে সারা বিশ্ব থেকে মুসলমানরা একত্রিত হন। কোরআন তেলাওয়াত করেন হাফেজ সাইদুল ইসলাম, মুহাম্মদ আব্বাস উদ্দিন। না’আতে রসূল (সা.) পরিবেশন করেন সাইদ আবদুল্লাহ আল ওয়াকী, মুহাম্মদ আবদুর মাজেদ, মুহাম্মদ তারেক মুসা। মাহফিলে আরো উপস্থিত ছিলেন মোতাওয়াল্লী কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, আলহাজ্ব আবু তাহের, আলহাজ্ব ইসমাইল মানিক ও শাহজাদা তৈয়বুল হক বেদার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd