• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বিশ্বনাথে রামধানা ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান নেত্রকোণায় জন্মাষ্টমী উদযাপনে আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা পূর্বধলায় মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে অভিভাবক সমাবেশ পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু নিয়ামতপুরে বিদ্যুতায়িত হয়ে এসি মেকানিকের মৃত্যু শেরপুরে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন গোপালপুরে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী র‍্যালি-আলোচনায় মুখর রাণীশংকৈল, নতুন প্রজন্মকে নজরুল চর্চার আহ্বান

ছোটখাতা মাদ্রাসা মাঠে ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত

Reporter Name / ১১ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

মোঃ মোস্তাকিম বিল্লাহ
নীলফামারী জেলা প্রতিনিধি

নীলফামারীর ছোটখাতা কামিল (মাস্টার্স) মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা। খেলাকে ঘিরে স্থানীয় যুবসমাজ, ক্রীড়াপ্রেমী ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছোটখাতা কামিল (মাস্টার্স) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বজলার রহমান। তিনি খেলোয়াড় ও উপস্থিত দর্শকদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
বক্তব্যে তিনি যুবসমাজকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলা ও সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তাঁর উপস্থিতি ও অনুপ্রেরণামূলক বক্তব্য খেলোয়াড় ও তরুণদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির প্রভাষক কাজী হাবিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আয়োজকরা বলেন, হাডুডু গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসা এই ঐতিহ্যবাহী খেলাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে এ ধরনের আয়োজন আরও বেশি করা প্রয়োজন।
স্থানীয়রা বলেন, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ ও সুন্দর পরিবেশে সম্পৃক্ত রাখা সম্ভব। তাই গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাগুলোকে টিকিয়ে রাখতে নিয়মিত এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd