• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গা উৎসবের উদ্বোধনী আয়োজনে বিএনপি নেতা পার্থ দেব মন্ডল পূর্বধলায় ধলাই নালা নদীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার জব্দ শারদীয় দুর্গাপূজা ঘিরে ঠাকুরগাঁওয়ে ডিবি পুলিশের বিশেষ টহল জোরদার নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন – এমপি মোস্তাফিজুর রহমান থানচি-তিন্দুমুখ সংযোগ সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা বুড়িমারীতে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ফুটবল টুর্নামেন্টঃ চ্যাম্পিয়ন জিরোপয়েন্ট স্পোর্টিং ক্লাব লালমনিরহাটের হাতীবান্ধায় জিআর চাল ও উপহার সামগ্রী বিতরণ সিংড়ায় জামায়াতের চেয়ারম্যান প্রার্থী কামরুলের গণসংযোগ, দুর্নীতিবিরোধী স্লোগানে গুরুত্ব রাণীশংকৈলে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার, রহস্য উদঘাটনে পুলিশের অভিযান শেরকোলে উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদিনের উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার

বুড়িমারীতে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ফুটবল টুর্নামেন্টঃ চ্যাম্পিয়ন জিরোপয়েন্ট স্পোর্টিং ক্লাব

Reporter Name / ৩৭ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট জেলার সীমান্তবর্তী উপজেলা বুড়িমারীতে
যুবসমাজকে মাদকের ভয়াল থাবা ও অন্যান্য সামাজিক অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর জীবনধারায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে জাকজমকপূর্ণ মেগা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। “বেস্ট এম. আর ক্লাব”-এর আয়োজনে অনুষ্ঠিত এই বহু প্রতীক্ষিত মেগা ফাইনাল খেলায় বুড়িমারী ফুটবল একাডেমিকে ২-০ গোলে পরাজিত করে জিরো পয়েন্ট স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
১৬ অক্টোবর শুক্রবার বিকেল বুড়িমারী মুক্তিযুদ্ধের ৬ নং সেক্টর হেডকোয়ার্টার হাসর উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ-এর সভাপতিত্বে মেগা ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-০১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ব্যারিস্টার হাসান রাজীব প্রধান,ুসময় উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ ফারজানা আকতার, সহকারী কমিশনার ভূমি বিশাল দাস, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সপিকার রহমান,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ওয়ালিউর রহমান সোহেল, পৌর বিএনপির সভাপতি ও বুড়িমারী আমদানি রফতানি কারক এসোসিয়েশনের সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হায়াত প্রধান বাবু,বুড়িমারী স্থল বন্দর সিএন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন (সিন্টু),বুড়িমারী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি,হামিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক,হাসানুজ্জামান।
বুড়িমারী বেস্ট এম.আর ক্লাব-এর সভাপতি গোলাম মুর্তুজা অনিক এবং সাধারণ সম্পাদক এস এ সুজন সরকার বলেন, “মাদকমুক্ত ও সুন্দর সমাজ বিনির্মাণে খেলাধুলার কোনো বিকল্প নেই। আমরা চাই যুবসমাজ খেলাধুলার মাধ্যমে নিজেদের শারীরিকভাবে সুস্থ ও মানসিকভাবে চাঙ্গা রাখুক। শেষে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধন ও অতিথি বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd