• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় কেন্দ্রীয় মন্দিরের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: পরিচিতি সভায় দায়িত্ব হস্তান্তর লোহাগাড়া স্টার সুপার মার্কেটে বিবি আনা শপের শুভ উদ্বোধন নরসিংদীতে একদিনে নানা ঘটনা: বাল্যবিবাহ বন্ধ, প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, হত্যা, মানববন্ধন ও সড়ক দুর্ঘটনা জগন্নাথপুরে ইউপি সদস্যকে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাকে গ্যাজেটভুক্ত ও মরণোত্তর রাষ্ট্রীয় সম্মানের দাবিতে শাহবাগে মানববন্ধন দোয়ারাবাজারে এক ভূমিহীনের দখলে থাকা সরকারী জায়গা প্রভাবশালীচক্র স্টাম্পের মাধ্যমে জোরপূর্বক দখল সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল তুহিন হত্যার এক বছরেও মেলেনি বিচার, অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠনের তীব্র দাবি পূর্বধলায় মসজিদে মাদক, জুয়া ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মাদকমুক্ত ও আধুনিক পূর্বধলা সদর ইউনিয়ন গড়ার অঙ্গীকার সাখাওয়াত হোসেন খাঁন পলাশের

জগন্নাথপুরে ইউপি সদস্যকে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

Reporter Name / ১৬১ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের প্রবীণ ইউপি সদস্য মো. তেরা মিয়াকে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে ফুসে উঠেছেন গ্রামবাসী। এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। একজন সৎ ও সজ্জন মানুষ তেরা মিয়া। সর্বদা হাসিমুখের এই মানুষটি দিনরাত জনসেবায় নিয়োজিত থাকেন। সেই মানুষটিকে জড়িয়ে অপপ্রচারের ঘটনাটি কোন অবস্থায় মেনে নিতে পারছেন না প্রতিবাদী জনতা।
প্রতিবাদের অংশ হিসেবে ৭ আগস্ট শুক্রবার বিকেলে স্থানীয় বাগময়না গ্রামে গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য মো. তেরা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, গ্রামের গণ্যমান্য ব্যক্তি সাইফুর রহমান মাখন, আকমল হোসেন, জিয়াউর রহমান, এরশাদ মিয়া প্রমূখ। এ সময় গিয়াস উদ্দিন সারেং, চমক আলী, আবদুল ইজাজ, আমির উদ্দিন, এলেমান মিয়া, নজির উদ্দিন, আবদুর রহিম, মিজাজুল ইসলাম, এনাম মিয়া, স্বপন মিয়াসহ স্থানীয় প্রতিবাদী জনতা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আমাদের সবার শ্রদ্ধাভাজন ব্যক্তি ইউপি সদস্য তেরা মিয়াকে জড়িয়ে অপপ্রচারের ঘটনাটি আমাদের হৃদয়ে আঘাত হেনেছে। তিনি একজন সৎ এবং সজ্জন মানুষ। তিনি কোন প্রকার অনিয়ম দুর্নীতি করতে পারেন না। এমন মানুষকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার বড় ধরণের ষড়যন্ত্রের শামিল। যা কোন অবস্থায় মেনে নেয়া যায় না।
ইউপি সদস্য মো. তেরা মিয়া বলেন, বিগত নির্বাচনে আমার সাথে পরাজিত ব্যক্তি জাকির হোসেন তার লোকদের মিথ্যা তথ্য দিয়ে আমার মানহানি করার লক্ষ্যে অপপ্রচার করেছে। যা গ্রামবাসী মেনে নিতে পারছেন না। ফলে গ্রামে উত্তেজনা বিরাজ করছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জগন্নাথপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে ২০২৫/২৬ অর্থ বছরে সালুয়া নদী পাওয়ার পাম্প থেকে রাসেলের বাড়ি পর্যন্ত ৪ লাখ টাকার কাজ, রাসেলের বাড়ি থেকে স্বজনশ্রী নয়াপাড়ার সামন পর্যন্ত আরো ৪ লাখ টাকার মাটি কাটার কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া স্বজনশ্রী সড়ক থেকে হিরা মিয়ার বাড়ি পর্যন্ত আরো ২ লাখ টাকার মাটি কাটার কাজ শেষ হয়েছে। এখানে আমি নিজ খরচে জনস্বার্থে অতিরিক্ত কাজও করেছি। যা বর্তমানেও দৃশ্যমান আছে। এসব কাজে নাকি আমি অনিয়ম দুর্নীতি করেছি বলে জাকির হোসেনসহ তার লোকদের দিয়ে অন্য রাস্তার ছবি আমার রাস্তার কাজ দেখিয়ে মিথ্যা অপপ্রচার চালায়। এতে গ্রামবাসী ক্ষুব্দ হয়ে উঠেছেন। আমি এসব অপপ্রচারের বিরুদ্ধে আইনগত মোকাবেলা করবো ইনশাল্লাহ। এদিকে-মানববন্ধনকে সমর্থন করে এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পৃথক ভাবে বক্তব্য দেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি কাজী নজরুল ইসলাম নিজামী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd