রাসেল আহমদ, স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ -৩ (শান্তিগনজ ও জগন্নাথপুর) আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ এমপি’র সাথে জগন্নাথপুর উপজেলা ইমাম সমিতির সভাপতি ও ইসলামিক ফাউন্ডেশন এর মডেল কেয়ার টেকার হাফিজ মুহিবুর রহমানের এর নেতৃত্বে জাতীয় ইমাম সমিতি ও ইসলামিক ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দল (রবিবার ০১ মার্চ) দুপুরে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় জগন্নাথপুর উপজেলার ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষক প্রতিনিধি বৃন্দ সহ উপস্থিত ছিলেন সৈয়দপুর টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস সৈয়দ পুর দরগাহ জামে মসজিদের পেশ ইমাম মাওঃ সৈয়দ আব্দুর রাজ্জাক, ইসলামিক ফাউন্ডেশনের সাধারণ কেয়ারটেকার মাওঃ মোহাম্মদ আবদুল হক, সাধারণ কেয়ারটেকার মাওঃ মোঃ নিজাম উদ্দিন সালেহী, উপজেলা মডেল মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফিজ মাওঃ জুবায়ের আহমদ। রসুলগঞ্জ বাজার জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওঃ বদর উদ্দিন আল আমিন, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি মাওঃ ফজলুল করিম, সহ সভাপতি মাওঃ আশরাফ আলী, সাধারণ সম্পাদক আলী আসগর, ইসলামিক ফাউণ্ডেশন এর শিক্ষকদের মধ্যে ছিলেন ছাব্বির আহমদ, নুর উদ্দিন, হারুন আহমদ, আনোয়ার হোসেন, আবদুল মালেক, শামছুল ইসলাম সুহেব, মুজিবুর রহমান,আহমদ শফী, রাসেল আহমদ, এয়াহিয়া আহমদ, আবুল ফজল, আবু তাহির,সৈয়দ আরশাদ আহমদ, প্রমুখ।